মোহাম্মদ নজিবর রহমানের শিল্পী মানস: আনোয়ারা প্রেমের সমাধি
Abstract
সমাজের অন্তর্কাঠামোর গুণগত পরিবর্তন অনিবার্য ভাবে তার উপরি- কাঠামোকে করে প্রভাবিত, এই পরিবর্তনশীলতার উন্মেষকালীন দ্বিধা সংঘাত ও মূল্যবোধগত বিপর্যয় সামগ্রিকভাবে যে সমাজচৈতন্যের জন্ম দেয়, তার মধ্যেও পরিলক্ষিত হয় অভিন্ন দ্বিধা-দ্বন্দ্ব, প্রাচীন ও নবীন মূল্যবোধের অন্তর্সংঘাত। বিশেষত সামন্তমূল্যবোধের অবক্ষয় এবং ধনতান্ত্রিক মূল্যবোধের উত্থানকালীন সন্ধিকাল রচনা করে এই মানস বিরোধের প্রাণময় ভিত্তিভূমি। সমাজমুলের এই রূপান্তর সে-সমাজের ধর্মচিন্তা, শিক্ষাচিন্তা, কৃষিব্যবস্থা, ব্যবসায়-নীতি তথা সামগ্রিক সমাজ- চৈতন্যের অব্যাহত গুণগত পরিবর্তনকে করে তোলে অবশ্যম্ভাবী। ১৭৫৭ খ্রীস্টাব্দে ‘পলাশীর যুদ্ধে' মুসলিমশাসিত বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা, ১৮৫৭ খ্রীস্টাব্দের সিপাহী বিদ্রোহের ব্যর্থতা, ধর্মভিত্তিক শ্রেণীবিন্যাসের কুমভারসাম্যহীনতা, নবোদ্ভূত হিন্দু মধ্যবিত্তের নব- জাগরণ এবং ভারতীয় কংগ্রেস-এর (১৮৮৬) প্রতিষ্ঠা বাঙালী মুসলমানকে করেছে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানবিমুখ এবং হতাশাবিদ্ধ। ফলতঃ অভিযাত্রিক মধ্যবিত্ত হিন্দু-বাঙালী যখন কুমোন্নতিতে হয়েছে তৎপর তখন বাঙালী মুসলমান ব্যর্থতামুক্তির প্রয়াসে প্রধানত আশ্রয় করেছে স্বাজাত্যবোধ আর ধর্মীয় পরিমণ্ডল। শতাব্দীকাল-অধিক-পরিব্যাপ্ত এই হতাশা-অন্ধত্ব ব্রিটিশ শাসিত পূর্ববাংলার বাঙালী মুসলমানের সাহিত্য- জগৎ-এর সৃষ্টিবন্ধাত্বের মুলীভূত-কারণ।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1987 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.