সত্যেন সেনের রাজনৈতিক উপন্যাস

DOI: https://doi.org/10.62328/sp.v30i3.4
Crossmark

Authors

Abstract

জীবনবোধের কেন্দ্রস্থ আবেগ থেকেই সত্যেন সেন (১৯০৭-১৯৮১ ) রাজনীতিমনস্ক শিল্পীপুরুষ। রাজনৈতিক অভিজ্ঞতা ও অভিজ্ঞানের আন্তর-প্রেরণাই ছিলো তাঁর জীবনবোধ ও শিল্পাদর্শের শক্তি-উৎস। কোনো সৃষ্টিশীল মানস যখন একটি জাতির রাজনৈতিক কর্মধারার চলমানতার সাথে বিকশিত ও রূপান্তরিত হতে থাকে—এবং সময় সমাজ ও সভ্যতার দ্বান্দ্বিক বিবর্তনের সুগভীর অনুধ্যানের সাথে তত্ত্ব-জ্ঞান ও সামুহিক জীবনচৈতন্যের সমন্বয়সাধনে সক্ষম হয়তখনই রাজনীতি হয়ে ওঠে শিল্পের প্রাণময় উপাদান। সত্যেন সেনের উপন্যাস-বিচারের ক্ষেত্রে এ-সত্যের প্রাসঙ্গিকতা অপ্রতিহত। কেননা, তাঁর রাজনৈতিক কর্মীসত্তা এবং শিল্পীসত্তা অভিন্ন সূত্রে গ্রথিত।' সত্যেন সেনের জীবননীতি ও শিল্পনীতির মূলে যে-বৈজ্ঞানিক বিশ্বদৃষ্টি এবং অভিজ্ঞতার বিস্তৃতি লক্ষ্য করা যায়, সেখানে ক্রিস্টোফার কড়ওয়েল কথিত সত্যই যেন প্রতিফলিত : ‘উপন্যাসের এবং বিবর্তনমূলক বিজ্ঞানগুলির পূর্ণ বিকাশের জন্য এমন কি প্রতিভাবান ব্যক্তির ক্ষেত্রেও মূর্ত অভিজ্ঞতার পরিপক্বতার প্রয়োজন। সত্যেন সেনের সাহিত্য-সাধনার উৎসমূলে ক্রিয়াশীল সচেতন ব্যক্তিক অভীপ্সার সাথে সামুহিক অস্তিত্বের জটিল রাজনৈতিক অভিজ্ঞান তাঁর উপন্যাসসমূহে একটা দ্বন্দ্বোত্তীর্ণ মীমাংসায় উত্তরণের প্রাণবিন্দু। তাঁর উপন্যাসে বিধৃত চরিত্রপুঞ্জ একারণেই যেমন জৈবনিক অনিবার্যতাসূত্রে দ্বন্দ্বরক্তিম, তেমনি মীমাংসাপ্রবণ। তত্ত্বাবেগ ও জীবনাবেগের এই সমন্বয়বোধ কেবল তাঁর রাজনৈতিক উপন্যাসের ক্ষেত্রেই নয়, সমাজ বা ইতিহাস—আশ্রিত উপন্যাসেও সুস্পষ্ট। কিন্তু সার্থক শিল্পনির্মিতির প্রশ্নে তত্ত্বজ্ঞান ও জীবনা- বেগের সাথে শিল্পাবেগের যে অন্তর্গঢ় সংযোগসাধন অনিবার্য শর্ত, তাঁর অধিকাংশ উপন্যাসই যেন সে-প্রশ্নে সংশয়সূচক। তবে সত্যেন সেনের শিল্পবিচ্যুতির কার্যকারণ তাঁর জীবনবোধের কেন্দ্রস্থ প্রেরণা-মুলেই দ্বন্দ্ব-সমন্বয়।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1987-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সত্যেন সেনের রাজনৈতিক উপন্যাস. (1987). সাহিত্য পত্রিকা, 30(3), 81-114. https://doi.org/10.62328/sp.v30i3.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%