ষাটের দশকের দ্বিতীয়ার্ধের কবিতায় জাতীয়তাবাদী চেতনার রূপায়ণ

DOI: https://doi.org/10.62328/sp.v55i3.7
Crossmark

Authors

Abstract

বাংলাদেশের কবিতা বরাবরই রাজনীতিনিষ্ঠ ও মাটিলগ্ন। দেশকাল ও তাঁর সংকট-সম্ভাবনা বরাবরই দীর্ঘ ছায়া ফেলেছে বাংলাদেশের কবিতার দীপ্ত চোখেমুখে, উঁচু নাকে; সর্ব অবয়বে। ষাটের দশকের দ্বিতীয়ার্ধে পূর্ব বাংলার বাঙালির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন বাঙালি জাতীয়তাবাদী চেতনার চূড়ান্ত বিকাশ ঘটানো। এই চেতনা তখনকার পূর্ব বাংলার সমগ্র বাঙালি জনগোষ্ঠীর মৌতাতে পরিণত হয়েছিল। এই মৌতাতের শোভা- সৌন্দর্য-সুগন্ধি সমকালের কবিতায় আরেক নান্দনিক মৌতাত রচনা করেছিল। ষাটের দ্বিতীয়ার্ধে রচিত কবিতায় বাঙালি জাতীয়তাবাদী চেতনা কীভাবে বাঙ্ময় হয়ে উঠেছে সেই অনুসন্ধানই বর্তমান প্রবন্ধের মূল বিষয়। প্রবন্ধে শুধু ষাটের দশকের দ্বিতীয়ার্ধের কবিদের কবিতায় জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন খোজা হয়নি, বরং ষাটের দ্বিতীয়ার্ধে রচিত হয়েছে এমন সব কবিতায় জাতীয়তাবাদী চেতনার রূপায়ণ কীভাবে হয়েছে তা খোঁজা হয়েছে। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2019-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ষাটের দশকের দ্বিতীয়ার্ধের কবিতায় জাতীয়তাবাদী চেতনার রূপায়ণ . (2019). সাহিত্য পত্রিকা, 55(3), ১৬৩-১৯৪. https://doi.org/10.62328/sp.v55i3.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%