সুকুমার রায়ের জীবন ও কবিতা
Abstract
মাত্র তিনযুগেরও পঞ্চাশদিন কম সময় পৃথিবীতে বিচরণ করে বাংলা সাহিত্যের ধারায় যিনি সন্দেহাতীতভাবেই যুক্ত করেছিলেন বহুবিধ নতুন রস, রূপ ও মাত্রা, সেই ক্ষণজন্মা আধুনিক বাঙালী পুরুষটির নাম সুকুমার রায়। ঐতিহ্যবাহী রায় চৌধুরী পরিবারের সন্তান পরাধীন ভারতীয় উপমহাদেশের অধিবাসী সংস্কারমুক্ত মানবতাবাদী এ-মানুষটির জন্মশতবর্ষ ১৯৮৭ সাল। তাঁর চিরসবুজ রচনাবলী সময়ের অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে নতুন রূপ ও রস নিয়ে পাঠকদের সামনে এখনও উপস্থিত এবং এভাবেই সাহিত্যের ইতিহাসে চিরায়ত-স্রষ্টার মর্যাদায় তিনি অভিষিক্ত।
সুকুমার রায় জন্মেছিলেন অক্টোবর ৩০, ১৮৮৭ তারিখে ঊনবিংশ শতাব্দীর বঙ্গের এক বিজ্ঞানমনস্ক সংস্কৃতিবান পরিবারে। বাংলা হিসেবে তাঁর জন্ম ১২৯৪ বঙ্গাব্দের ১৩ই কার্তিক। রায় চৌধুরী পরিবারের আদি বাসস্থান ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে। সুকুমারের প্রপিতামহ লোকনাথ রায় পারদর্শী ছিলেন গণিতশাস্ত্র, জরীপ কাজে এবং আগ্রহ ছিল তন্ত্রসাধনায়। পিতামহ কালীনাথ রায় সংস্কৃত, আরবী ও ফারসী ভাষায় তাঁর পাণ্ডিত্যপূর্ণ দখলের জন্য 'মুনশী শ্যামসুন্দর' রূপেই অধিক পরিচিত ছিলেন। কালীনাথের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ কৃতি অধ্যাপক সারদারঞ্জন, দ্বিতীয় কামদারঞ্জন (১৮৬৩-১৯১৫), তৃতীয় খ্যাতনামা ক্রীড়াবিদ মুক্তিদা রঞ্জন, চতুর্থ শিল্পসাহিত্যিক ও আলোকচিত্রশিল্পী কুলদারঞ্জন এবং পঞ্চম ‘বনের খবর' খ্যাত প্রমদারঞ্জন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1987 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.