সৈয়দ মুজতবা আলীর উপন্যাস
Abstract
বাংলা কথাসাহিত্য তথা উপন্যাস ও ছোটগল্পের উদ্ভব ঊনবিংশ শতাব্দীতে এবং দিনক্ষণের হিসেবে ছোটগল্প উপন্যাসের অনুজ। বাঙলা গদ্যের কান্তি ও সুষমা কথাসাহিত্যের গৌরবময় বিকাশের অবিসংবাদী সোপান। বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎচন্দ্রের সরণি শরণে বহু সহযাত্রীর পদসঞ্চারণ-অনুশীলনের মধ্য দিয়ে বিভূতি-তারাশঙ্কর-মানিক—বন্দ্যত্রয়ীর নিরলস সাধনায় বাঙলা কথাসাহিত্যের দিগন্ত স্বর্ণোজ্জ্বল। অতিরথ-মহারথীদের অনুচর সহগামী সার্থক মসর্দারদের সংখ্যাও নগণ্য নয়। সাধনশক্তির সম্মিলিত সার্থক প্রচেষ্টায় বাংলা উপন্যাস- ছোটগল্পের উত্তরণ সুবর্ণযুগে। বিশ্বব্যাপী জনতন্ত্রের জয়-জয়কারের কালে একক দিগ্বিজয়ীরা অনেকটা অন্তরালে, গণের সামষ্টিক শক্তি স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। সাহিত্যাঙ্গনও ব্যত্যয়হীন। তবু এরই মধ্যে কোন কোন সৈনিকের তীক্ষ্ণ হাতিয়ারের দীপ্র ঔজ্জ্বল্য চমক হানে। কালজয়ী সাহিত্যমাত্রই জীবন-সম্ভূত, জীবনচেতনারই উদ্ভাস। এবং সার্থক শিল্পী জীবনরসের রসিক বলেই জীবনশিল্পী। তাঁর পর্যবেক্ষণ দৃষ্টি, অনুসন্ধিৎসু মানস ও বিশ্লেষণ সামর্থ্যে জীবননাট্যের অনাবিষ্কৃত অঙ্গনও আলোকিত হয়ে ওঠে। এবং জীবনের বিচিত্র চিত্রে আমরা কখনো বিস্মিত, কখনো বা স্তম্ভিত। বৈচিত্র্যপূর্ণ সংঘাত-সঙ্কুল প্রতিবেশে বিসর্পিল জীবন-সন্ধানী ঔপন্যাসিক সুবিস্তৃত পরিবেশে তাঁর অলেখ্য সৃষ্টি করেন। অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি এবং শৈল্পিক চেতনার সুসমন্বয়ে ঔপন্যাসিক তাঁর অভীপ্সিত লক্ষ্যে পৌঁছুতে সদাসচেষ্ট। দিক্ দিগন্তপ্রসারিত পটভূমিকায় অনন্ত জীবনের অতলান্তিক জিজ্ঞাসায় তিনি উন্মুখ ও মুখর। অখণ্ড জীবন রূপায়ণই তাঁর কাম্য। ঔপন্যাসিকের দৃষ্টি তাই আদিগন্ত বিস্তৃত, বৈচিত্র্যে বর্ণাঢ্য।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1987 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.