মুহম্মদ এনামুল হকের ভাষণ-অভিভাষণ

DOI: https://doi.org/10.62328/sp.v31i1.3
Crossmark

Authors

Abstract

ডক্টর মুহম্মদ এনামুল হক বিভিন্ন সভাসমিতিতে যে-সব ভাষণ বা অভিভাষণ দান করেছিলেন তা তাঁর জীবনদর্শন ও জীবনভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সভাপতি, প্রধানঅতিথি, প্রধানবক্তা এমনি- সব পদাধিকারে স্বীয় জীবনের প্রায় পঞ্চাশ বছরে (১৯৩৩-১৯৭৮) সাহিত্য-সংস্কৃতি-জীবন, চিত্রশিল্প এবং শিক্ষা-প্রসঙ্গে প্রদত্ত তাঁর ভাষণ- সমূহ একদিকে তাঁর জ্ঞান এবং প্রজ্ঞার পরিচয় অন্যদিকে কালের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিবর্তনের ইতিহাস। জাতীয় শিল্প-সংস্কৃতির বিকাশ ও বিবেচনা ক্ষেত্রে মুহম্মদ এনামুল হকের ভাষণগুলো প্রামাণ্য দলিল রূপে অনির্বাণ দীপবর্তিকা হয়ে আছে। সাহিত্যের ইতিহাসরচনা এবং সাহিত্যসমালোচনায় তাঁর যে অসাধারণ দক্ষতা ছিল তা পরিকীর্ণ হয়ে আছে সংশ্লিষ্ট লিখিত ভাষণসমূহে - প্রসঙ্গত উল্লেখ্য, তিনি প্রায়শ লিখিত ভাষণ পাঠ করতেন। এগুলো প্রবন্ধ-নিবন্ধরূপে বিবেচিত হবার যোগ্য। সাহিত্য সভা ও সম্মেলনে তাঁর প্রদত্ত অভিভাষণসমূহ বহুক্ষেত্রেই দিক্-দর্শন হয়ে উঠেছিল। তাতে এমন-সব মৌলিক বক্তব্য ছিল যে তা সৃষ্টি করতো বিতর্ক এবং আলোড়ন। জাতীয় জীবনের সন্ধিক্ষণে সাংস্কৃতিক ধারা নিয়ন্ত্রণে যখন উদ্দেশ্য-প্রণোদিত শক্তিসমূহ মতলব হাসিলের প্রয়াস পাচ্ছিল তখন ডঃ হক সেই ধারাকে যথার্থ জাতীয় কল্যাণপ্রসূ করে তোলার জন্য নেতৃত্ব-মূলক বক্তব্য পেশ করেছেন। তাতে মতলব-বাজ লোকের সঙ্গে সংঘাত হয়েছে কিন্তু ভাষা-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে তাঁর ভাবনা নবচেতনার জন্ম দিয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1987-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মুহম্মদ এনামুল হকের ভাষণ-অভিভাষণ. (1987). সাহিত্য পত্রিকা, 31(1), 77-112. https://doi.org/10.62328/sp.v31i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%