যুগ-পুরুষ চাঁদ সদাগর
Abstract
মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তর কাব্যে তাঁর পূর্বেকার কবি কাণা হরিদত্তর মনসামঙ্গল কাব্যের উল্লেখ পাওয়া গেলেও এ-গ্রন্থটির কোন নিদর্শন পাওয়া যায় না। বিজয়গুপ্তর লেখা পদ্মাপুরাণ বা মনসামঙ্গল ও বিপ্রদাসের মনসাবিজয় গ্রন্থই প্রথম মনসামঙ্গল কাব্যের নিদর্শন যেখানে গ্রন্থের রচনাকালের উল্লেখ পাওয়া যায়। মনসামঙ্গল কাব্যগুলি মনোযোগ সহকারে পর্যালোচনা করলে দেখা যায়, মুলে এ-গ্রন্থটির যে কাহিনী তথা চরিত্রগুলির কাঠামো পরিকল্পনা করা হয়েছিল, পরবর্তীকালের কবিগণের গ্রন্থেও মোটামুটি সেই আদর্শই অক্ষুণ্ণ রয়েছে—সামান্য কিছু স্থানিক ও কালিক ব্যত্যয় ছাড়া। চৈতন্য-পরবর্তীযুগে সর্বধর্ম সমন্বয়ের আদর্শের ছাপ কোন কোন মনসামঙ্গল - কাব্যে ক্ষণিকের জন্য ছায়াসম্পাত ঘটিয়েছে। বিজয়গুপ্তর ‘পদ্মাপুরাণ বা মনসামঙ্গল' গ্রন্থ লেখা হয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে। ‘পদ্মাপুরাণ বা মনসামঙ্গল' কাব্যের সমকালীন রাজনৈতিক তথা সামাজিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সামন্ততান্ত্রিক সমাজকাঠামোর আবরণে এ-যুগের গণজীবনের ইতিহাস নেহাতই বঞ্চনা-ব্যর্থতা—সর্বোপরি হতাশার ইতিহাস। এ-যুগের নবাব-বাদশাগণ নিজ ক্ষমতার অধিকার সংরক্ষণ তথা বিস্তারে যত্নবান, স্বাধিকারপ্রমত্ত সামন্তরাজগণ ব্যস্ত নিজ নিজ প্রভুতোষণে, গ্রামপ্রধান-গণ তৎপর রাজন্যবর্গের মনোরঞ্জনে, উদ্দেশ্য আত্মতুষ্টি; সমাজশাসক- গণ আত্মনিমগ্ন সমাজে নিজেদের প্রাধান্য চিরস্থায়ী কায়েমের প্রয়াসে । ক্ষমতা তথা অধিকারের লড়াইয়ে আত্মবিভোর তৎকালীন সমাজের বিভিন্ন পর্যায়ের শাসকবর্গ; অন্যদিকে দৃকপাত করবার অবকাশ তাদের খুব কমই ছিল।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1987 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.