ময়মনসিংহ-গীতিকা চৰ্চা

DOI: https://doi.org/10.62328/sp.v31i2.5
Crossmark

Authors

Abstract

লোকসাহিত্যকে জাতীয় আত্মপরিচয়ের উৎস হিসেবে মূল্যায়নের বিষয়টি। সম্পূর্ণভাবে শিল্পবিপ্লবজাত রেনেসাঁ যুগের বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট। জাতীয় সত্তার আত্মআবিষ্কারের প্রেরণা থেকেই আধুনিক যুগে লোক-সাহিত্য সংগ্রহ, সংকলন ও পুনর্মূল্যায়নের আগ্রহ পরিলক্ষিত হয়। নবজাগরণ-যুগের সাহিত্যে ঐতিহ্য অনুসন্ধান, ঐতিহ্য 'অনুকরণ ও ঐতিহ্যের পুনর্বিবেচনা একটি নতুন মাত্রা হিসেবে চিহ্নিত। সেকারণে আধুনিক যুগের বিবেচনায় অপরিশীলিত মননসৃষ্ট হলেও লোকসাহিত্য- শরীরে ঐতিহ্যের নানা সূত্র বিধৃত থাকায় ঐতিহ্য-অনুসন্ধানী এযুগের কবি-সাহিত্যিকদের নিকট লোকসাহিত্য বিশেষ আগ্রহের বিষয়। লোক-সাহিত্যের আধুনিক মূল্যায়ন কিংবা একে পুনরুজ্জীবিত করে তোলার প্রয়াস এই আগ্রহ সৃষ্টির পেছনে ক্রিয়াশীল। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম লোকসাহিত্যের নবমূল্যায়নের মাধ্যমে এর প্রতি অনেক পণ্ডিত-মনীষীর আকর্ষণ সৃষ্টি করেন। পরবর্তীকালে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, লাল বিহারী দে, উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, দীনেশচন্দ্র সেন, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ এবং আরও পরে মুহম্মদ মনসুরউদ্দীন, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, ডক্টর ময্হারুল ইসলাম, ডক্টর আশরাফ সিদ্দিকী, আবদুল হাফিজ প্রমুখর আগ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু লোকসাহিত্য সংগ্রহ, সংকলন, সম্পাদনা কিংবা অন্য দেশের লোকসাহিত্যের সঙ্গে তুলনাবিচারের ক্ষেত্রে এদেশের জাতীয়তাবাদী প্রেরণায় উদ্বুদ্ধ মনীষীগণ যত নিষ্ঠা প্রদর্শন করেছেন, এর পুনর্ম ল্যায়ন, নবমূল্যায়ন কিংবা আধুনিক পরিশীলিত মননসমৃদ্ধ বিবেচনায় তাঁদের তত অভিনিবেশ পরিলক্ষিত হয় না। ফলে সংগ্রহ- সংকলন-সম্পাদনা ও তুল্যবিচারই বাংলা লোকসাহিত্য চর্চার অর্থ হয়ে দাঁড়িয়েছে। ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত গীতিকাসমূহের মূল্যায়নের ক্ষেত্রেও এবক্তব্য যথার্থ।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ময়মনসিংহ-গীতিকা চৰ্চা. (1988). সাহিত্য পত্রিকা, 31(2), 157-188. https://doi.org/10.62328/sp.v31i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%