জীবন-জিজ্ঞাসায় বেগম শামসুন নাহার মাহমুদ

DOI: https://doi.org/10.62328/sp.v31i2.4
Crossmark

Authors

Abstract

মানুষের জীবনকে ঘিরে আছে তার বিরাট জীবন জিজ্ঞাসা, প্রকৃতির বিভিন্ন রূপের বিভিন্ন দিকের জিজ্ঞাসা। জীবন ও জগৎ সম্বন্ধে নানা বিষয়, নানা কৌতূহল প্রশ্নার্ত ও অতৃপ্ত মানুষকে নিয়ে পাড়ি দিতে চায় এক অজানা দিগন্তে, সত্যের সন্ধানে। কেউ বা কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছাতে পারে, আবার কেউবা পারে না। বাংলার মুসলিম নারী আন্দোলন, তথা পাক-ভারত উপমহাদেশের বৃহত্তর নারী জাগরণের অন্যতম পথ প্রদর্শক ও মুক্তি দিশারী, বেগম শামসুননাহার মাহমুদের (১৯০৮-১৯৬৪ ) জীবনে এই জিজ্ঞাসা ছিল যে দুস্থনারীর, অবরুদ্ধ নারীর মুক্তি কোথায় ? কোন পথে আসবে মুসলিম নারী সমাজের অধিকার, গড়ে উঠবে এক সুখী-সমৃদ্ধশালী মানবসমাজ? দুই যুগ পূর্বে প্রয়াত এই বিদুষী নারী, বেগম শামসুন নাহার মাহমুদের ‘জীবন-জিজ্ঞাসা' ও 'জীবন-দর্শন' আলোচনা করে তাঁর অমর কীতি ও অবদান সম্পর্কে সম্যকভাবে অবহিত হতে হলে, এ দেশীয় সমাজে, তখনকার দিনে, নারীর স্থান সম্বদ্ধে সংক্ষেপে কিছুটা আলোচনা প্ৰয়োজন। এ উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সুদূর অতীত থেকে নারী জীবন নানাভাবে নির্যাতিত ও নিষ্পেশিত হয়ে আসছে। মুসলমানদের আগমনের পূর্বে এ দেশে যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, তাতে পুরুষের হাতের ক্রীড়নকরূপে নারীদের স্বকীয় কোন অস্তিত্ব ছিল না। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জীবন-জিজ্ঞাসায় বেগম শামসুন নাহার মাহমুদ. (1988). সাহিত্য পত্রিকা, 31(2), 141-156. https://doi.org/10.62328/sp.v31i2.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%