আরবী সাহিত্যতত্ত্ব ও সমালোচনার ধারা

DOI: https://doi.org/10.62328/sp.v31i2.3
Crossmark

Authors

Abstract

সাহিত্য সমালোচনা (আল-নাদ আল-আদাবী) সাহিত্যেরই নিজস্ব একটি কর্ম যা পরিবেশ এবং সাহিত্যিকের স্বীয় প্রাকৃতিক সৃষ্টি বই আর কিছুই নয়। আল-নক্‌দ অর্থাৎ সমালোচনা এবং আল-আদাবী (সাহিত্য বিষয়ক) বলতে সাহিত্যকেই (আদব) বুঝায়। অনুপম রচনা -শৈলী এবং শব্দের দ্বারা একটি জীবনের পূর্ণাঙ্গ অথবা আংশিক ব্যাখ্যা হলো সাহিত্যের সুপরিচিত সংজ্ঞা। সমালোচনায় সাধারণতঃ দোষ-ত্রুটির উল্লেখ থাকে। ব্যাপক অর্থে সমালোচনার সংজ্ঞা তখনই নিরাপণ করা যায় যখন কোন কিছুর মূল্যায়ন এবং তার বিচার দোষ-গুণ সহকারে হয়ে থাকে। কিন্তু আরবী পদ্য বা গদ্য সাহিত্যের সমালোচনা হলো সাহিত্য বিষয়ক গুণাবলীর ব্যাখ্যা ও বিচার-বিশ্লেষণ করা এবং সাহিত্যের মূল বিষয়ের মধ্যে তাত্ত্বিক কিংবা ব্যবহারিক ইত্যাদির ক্ষেত্রে তুলনা করা। বর্তমানে আরব সমালোচকগণ উচ্চাঙ্গের সাহিত্যকে নিম্নমানের সাহিত্য থেকে পৃথক করার জন্য সাহিত্যতত্ত্ব ও সমালোচনার ধারাকে ব্যবহার করছেন। আর তাই সাহিত্য সমালোচনার কাজ হচ্ছে সাহিত্য বিষয়ক কর্মকাণ্ডের মূল্যায়ন করা; সাহিত্যের তন্ময় (বস্তুনিষ্ঠ) এবং মন্ময় (অন্তর্মুখী) গুণাবলীর বর্ণনা করা, এর স্থান ও কাল সম্পর্কে দৃঢ়তা জ্ঞাপন করা; ভাষা ও সাহিত্য হিসেবে আরবীর প্রতি এর অবদান কতটুকু তা পর্যালোচনা করা, লেখকের আবেগ, অভিব্যক্তি এবং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য চিত্রিত করা; পরিশেষে, সকল বাহ্যিক এবং প্রতিক্রিয়াশীল উপাদানসমূহের প্রভূত পরীক্ষা-নিরীক্ষা করা। পক্ষান্তরে আরবী এক সমৃদ্ধশালী সাহিত্য হিসেবে সারা বিশ্বে জুড়ে আছে। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আরবী সাহিত্যতত্ত্ব ও সমালোচনার ধারা. (1988). সাহিত্য পত্রিকা, 31(2), 103-140. https://doi.org/10.62328/sp.v31i2.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%