‘সওগাতে' সাহিত্যচিন্তা : ‘সম্পাদকীয়' ও ‘সাময়িকী '

DOI: https://doi.org/10.62328/sp.v31i2.2
Crossmark

Authors

Abstract

‘সওগাতে'র সম্পাদকীয় নানা শিরোনামে প্রকাশিত হত; যেমন- “নিবেদন”, “সম্পাদকের দফতর”, “সম্পাদকের কথা”। প্রধানতঃ সামাজিক রাজনৈতিক প্রসঙ্গই ছিল সম্পাদকীয়সমূহের বিষয়। মাঝে মাঝে সাহিত্য প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এর মধ্যে চারটি সম্পাদকীয় নিবন্ধ বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলো প্রকাশিত হয়েছে “সম্পাদকের দফতর” শিরোনামে।
১ জাতীয় সঙ্গীত (৫: ৯)
২ জাতীয় সঙ্গীত (৫:১০ )
৩ বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মিলনী (৫ : ১০)
৪ তরুণদের সাহিত্য-সাধনা (৭: ৯-১০)
বঙ্কিমচন্দ্রের “বন্দেমাতরম” গানটি “জাতীয় সঙ্গীতের” স্বীকৃতি পেতে পারে কিনা—এ সম্পর্কে প্রকাশিত হয়েছে দু'টি সম্পাদকীয় নিবন্ধ (৫:৯, ফাল্গুন ও ৫:১০ চৈত্র ১৩৩৪)। সমকালীন পরিপ্রেক্ষিতে এই অভিমত তাৎপর্যপূর্ণ সন্দেহ নেই। প্রথম নিবন্ধে, 'আনন্দমঠে’র পটভূমি উল্লেখ করে, ‘সওগাত' এই গানটি সকল ধর্মসম্প্রদায়ের কাছে—বিশেষত মুসলমানদের কাছে—গ্রহণীয় নয় বলে যুক্তি প্রদর্শন করেছেন। এ প্রসঙ্গে ‘সওগাত' আইনজীবী এন. এন. সরকারের যুক্তি সমর্থন করেছেন। গানটির বিরুদ্ধে মিস্টার সরকার দুটি অভিযোগ উত্থাপন করেন: প্রথমত এই গান আনন্দমঠের ‘মুসলিম বিদ্বেষের গন্ধ যুক্ত দ্বিতীয়ত ‘এই সঙ্গীত পৌত্তলিকতাপূর্ণ। আরো অনেকের সঙ্গে বিপিনচন্দ্ৰ পাল এই অভিমতের প্রতিবাদ করেন। ‘সওগাত' লিখছেন: “হিন্দু ভ্রাতৃগণের মধ্যে এই পর্যন্ত বাদ-প্রতিবাদ হইয়াই ব্যাপারটার উপর ধামাচাপা পড়িয়াছে।''

 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

‘সওগাতে’ সাহিত্যচিন্তা : ‘সম্পাদকীয়’ ও ‘সাময়িকী ’. (1988). সাহিত্য পত্রিকা, 31(2), 43-102. https://doi.org/10.62328/sp.v31i2.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%