গোরা উপন্যাসে ধর্ম ও রাজনীতি
Abstract
পৃথিবীর বুকে মানবসমাজে যতো প্রকার নীতি প্রচলিত আছে, যেমন রাজনীতি, অর্থনীতি, শিল্পনীতি, বাণিজ্যনীতি, যুদ্ধনীতি, মৈত্রী- নীতি এমনকি ধ্বংসেরও একটা নীতি বর্তমান; কিন্তু তার ভেতর আপাতঃদৃষ্টিতে সবচেয়ে জটিল ও দুরূহ হচ্ছে ধর্মনীতি অর্থাৎ ধর্মমত ও তার আচরণ বিধি। আইনের যেমন মূল ধারার সাফল্য নির্ভর করে তার প্রয়োগের যথার্থতার ওপর, ধর্মবেত্তারাও মনে করেন ধর্মবিশ্বাসের সাফল্য সর্বাংশে না-হলেও অনেকাংশে নির্ভর করে তার আচরণ বিধি, অভ্যাস ও অনুষ্ঠানের ওপর। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ‘যতো মত ততো পথ', তিনি একাধারে জ্ঞানতাপস ও সিদ্ধভক্ত ছিলেন তাই মতের সঙ্গে পথও তাঁর গোচরীভূত ছিল। কিন্তু আমরা সাধারণ মানুষ শুধু বিপরীতমুখী মতেরই প্রাধান্য ও প্রাবল্য দেখছি, পন্থানুসন্ধানে অধিকাংশই অন্ধ, বা ব্যর্থ। রাজা রামমোহন রায় বলেছেন মত ও পথ পৃথক হলে কি হবে, মূল উপাস্য এক। তাঁর মতে গাভী বিভিন্ন বর্ণের হলেও সকলের দুধই সাদা। সর্বধর্মের মূল কথা ‘সত্যানুসন্ধান'। বাংলাদেশের অনাদরে লালিত পল্লী কবিও বলেছেন: 'নানাবরণ গাভীরে ভাই, একই বরণ দুধ। জগৎ ভ্ৰমিয়া দেখিলাম সব একই মায়ের পুত।' পুথি পড়া শাস্ত্রজ্ঞ কি এমন সহজ সত্য এমন ভাবে উচ্চারণ করতে পারেন নির্দ্বিধায়? চণ্ডীদাস বলেছেন: 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' নিষ্ঠাবান পূজারী ব্রাহ্মণ কোন অহং শক্তিবলে দেবদ্বিজে ফিরিয়ে এ কোন হাদয় কন্দর উত্থিত সত্য বাণী উচ্চারণ করলেন। আবার আধুনিক কালের বিপ্লবী কবি বল্লেন‘মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন।' কি সদ্ বলিষ্ঠ উচ্চারণ, এর তুলনা কোথায়?
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1988 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.