সাংবাদিকতা-সাহিত্যচটা ও রাজনীতি-ক্ষেত্রে মওলানা আবদুর রউফ ওহীদের ভূমিকা

DOI: https://doi.org/10.62328/sp.v31i3.8
Crossmark

Authors

Abstract

মূল নাম : আবদুর রউফ : কুনিয়াত : আবুল মাআলী ; কব্যিনাম : ওইদি (অদ্বিতীয়)। ১২৪৩/১৮২৮ সালে তিনি কলকাতার এক রইস খান্দানে জন্মগ্রহণ করেন এবং ১৩১১/১৮৯৩ সালে পরলোক গমন করেন। তাঁর পিতা ও পিতামহ ছিলেন যথাক্রমে শায়খ আহমদ আলী সিদ্দীকী হানাফী নক্‌শবন্দী (মৃ. ১২৮৯/১৮৭৩) ও শায়খ মুহম্মদ রমযান (১২২৮/১৮১৩)। এ-পরিবারের আদিনিবাস ছিল দিল্লীতে। এ-বংশের লোকেরা বিশিষ্ট উলামার মধ্যে পরিগণিত ছিলেন। এ-বংশের অন্যতম পূর্বসুরী কাজী শায়খ মুহম্মদ আবদুল কাদের সিদ্দীকী তাঁর ভাই শায়খ মুহম্মদ আবদুর রহীম সিদ্দীকীকে সংগে নিয়ে ১০৬০/১৬৫০ সালে বাংলাদেশে আগমন করেন । তখন দিল্লীতে শাসন-ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন সম্রাট শাহজাহান (১৬২৭-৫৮) এবং বাংলার সুবাদার ছিলেন শাহ্জাদা আবুনসর নাসীরুদ্দীন মুহম্মদ জা (১৬৩৯-৬০)। আবদুল কাদের সিদ্দীকী ও তাঁর ভাই আবদুর রহীম সিদ্দীকী বাংলার পথে কিছুদিন পাটনীয় অবস্থান করেন এবং পরে পশ্চিম বাংলার সুতানুটি গ্রামে বসতি স্থাপন করেন। সুতানুটি, গোবিন্দপুর ও কালিঘাট—এ-তিনটি গ্রামকে কেন্দ্র করেই কলকাতা শহর গড়ে উঠে (১৬৯০)। আবদুর কাদের সিদ্দীকী তাঁর ভাইসহ যখন সুতানুটি গ্রামে উপস্থিত হন, তখন সেই স্থানটি ছিল অনাবাদী ও জঙ্গলময়। তাঁরা ঝোঁপ-জঙ্গল কেটে তাঁদের আৰাসস্থল আবাদ করেন। তদবধি মওলান৷ ওহীদের মৃত্যু ( ১৮৯৩) পর্যন্ত প্রায় আড়াইশ' বছর এ-পরিবারটি কলকাতারই বসবাস করতে থাকেন এবং পরবর্তী সময়েও তাঁর বংশধরেরা একই স্থানে বসবাস করে আসছেন। ১

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সাংবাদিকতা-সাহিত্যচটা ও রাজনীতি-ক্ষেত্রে মওলানা আবদুর রউফ ওহীদের ভূমিকা. (1988). সাহিত্য পত্রিকা, 31(3), 109-216. https://doi.org/10.62328/sp.v31i3.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%