সোমেন চন্দ : জীবনদৃষ্টি ও সাহিত্যভাবনা

DOI: https://doi.org/10.62328/sp.v31i3.7
Crossmark

Authors

Abstract

কোন মহৎ প্রতিভাই স্বয়ম্ভূ বা একক নয়, সময়-সমাজ-ইতিহাস ও সভ্যতার শক্তি ও সত্য আত্মীকরণ করেই তার সৃষ্টি ও বিকাশ। সৃষ্টিশীল প্রতিভা বস্তুজগৎ-নিরপেক্ষ কিংবা দেশ-কাল বিবিক্ত হতে পারেনা; শিল্পীর জীবনভাবনা এবং শিল্পচেতনা অনিবার্যভাবে সমকালের দ্বান্দ্বিক ও বিবর্তন-চঞ্চল সমাজসত্তায় লালিত-বর্ধিত। তবে জীবনবীক্ষণের স্বতন্ত্র দৃষ্টিতে, সমাজবিন্যাসের ব্যতিক্রমী অভীপ্সায় এবং মানবিক অস্তিত্ব-উপলব্ধির প্রাতিস্বিক বাসনায় মহৎ শিল্পীরা হয়ে ওঠেন একক, স্বয়ংস্বতন্ত্র, ব্যতিক্রমধর্ম-চিহ্নিত; স্বকাল-লগ্ন হয়েও কখনে৷ যুগোত্তীর্ণ, কখনো-বা স্বপ্ন-সম্ভাবনায় ঋদ্ধ আসন্ন কালের পথিকৃৎ-ভাষ্যকার। বাংলা সাহিত্যের অঙ্গনে উজ্জ্বল এবং ব্যতিক্রমী নাম সোমেন চন্দ (১৯২০–১৯৪২) এমনি কাললগ্ন থেকেই হয়ে উঠেছেন কালোত্তীর্ণ, জীবনবীক্ষণ ও শিল্প-অন্বেষায় নতুন ধারার প্রবর্তক। বিংশ শতাব্দীর তিরিশ-চল্লিশের দশকের সমাজ ও সময়ের বিসর্পিল বিকাশ, সভ্যতার সংকট ও অন্তঃসারকে স্বীকরণ করে সোমেন চন্দের জীবন-বোধ ও শিল্পাদর্শ অর্জন করেছিল এক গৌরবময় ও প্রাতিস্বিক মাত্রা৷ মাত্র বাইশ বছরের একটি জীবন একজন মহৎ শিল্পীর জগৎ-ভাবনা ও শিল্পবোধের পূর্ণ পরিচয় হয়তো তুলে ধরতে পারেনি, অপূর্ণ থেকেছে বিকাশের পরম স্তর—তবু পদ্মপাতার শিশিরে যেমন হেসে ওঠে প্রভাতের সম্পূর্ণ সূর্য, তেমনি ওই স্বল্প-পরিসর জীবন থেকেই বোঝা যায় সোমেন- মানসের পূর্ণ-স্বরূপ, তাঁর ব্যতিক্রমী বৈশিষ্ট্য।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সোমেন চন্দ : জীবনদৃষ্টি ও সাহিত্যভাবনা. (1988). সাহিত্য পত্রিকা, 31(3), 191-208. https://doi.org/10.62328/sp.v31i3.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%