সরদার জয়েনউদদীনের উপন্যাসে সমাজবাস্তবতা

DOI: https://doi.org/10.62328/sp.v31i3.6
Crossmark

Authors

Abstract

কোনো শিল্পীই সময় ও সমাজবিচ্ছিন্ন নয়। সময়, সমাজ, ইতিহাস ও ঐতিহ্যের মর্মমূলে শেকড় সঞ্চার করে যেহেতু একজন শিল্পী লালিত ও বর্ধিত হন, সেহেতু তাঁর শিল্পকর্মে এ-সমস্ত উপকরণ অনিবার্যভাবে প্ৰতিফলিত হয়। কেননা সাহিত্যকর্ম দেশকাল-নিরপেক্ষ অলৌকিক বা অতিলৌকিক কোনো সৃষ্টি নয়, বরং তা' সমাজ-অন্তর্গত মানুষের চেতনা-চিত্র- কল্পের শৈল্পিক প্ৰতিফলন৷ সরদার জয়েনউদ্দীনের (১৯২৩-১৯৮৬) উপন্যাস-বিবেচনায়ও এ-সত্য প্রাসঙ্গিক। কারণ সামাজিক মানুষই তাঁর শিল্পশক্তির উদ্দীপক-শক্তি। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে ছোটগল্পগ্রন্থ-প্রকাশনাসূত্রে বাংলা সাহিত্যাঙ্গনে সরদার জয়েনউদ্দীনের আবির্ভাব। এ-সময়কালে সংঘটিত বিবিধ সামাজিক ও রাজনৈতিক ঘটনা তাঁর জীবনবোধ ও শিল্পাদর্শকে করেছে গভীরভাবে প্রভাবিত। সমাজ-পরিবর্তনের দীপ্র-আকাঙ্ক্ষা হয়তো তাঁর ছিলোনা, কিন্তু যে-সমস্ত বিষয় সামাজিক শান্তি-স্থিতি-শৃঙ্খলাকে সংহত-সুন্দর অথবা বিনষ্ট করে তা’ অঙ্কনেও তিনি পরামুখ ছিলেন না৷ ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে লগ্ন হয়ে তিনি তাই তাঁর উপন্যাসে সমাজজীবনের সে-সব অসঙ্গতি চিত্রিত করেছেন, যা সময়ে-অসময়ে আমাদের অন্তর্জগৎ আলোড়িত করে, বিক্ষত ও বিপন্ন করে। যে হাঁ-অর্থক রোম্যান্টিকতাপ্রসূত জীবনবোধ উত্থান-পর্বে সরদার জয়েন- উদ্দীনের সাহিত্য-বিষয়ের গতি-প্রকৃতি নির্ধারণ করেছে, পরবর্তীতে তিনি তা থেকে মুক্ত ছিলেন একথা বলা না গেলেও অচিরেই তিনি যে অতি-রোম্যান্টিকতার অন্তর্দ্ব অতিক্রমে সক্ষম হয়েছিলেন, একথা নির্দ্বিধায় বলা যায়।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সরদার জয়েনউদদীনের উপন্যাসে সমাজবাস্তবতা. (1988). সাহিত্য পত্রিকা, 31(3), 141-190. https://doi.org/10.62328/sp.v31i3.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%