পদ্মাবতী কাব্যের সম্পাদনা

DOI: https://doi.org/10.62328/sp.v31i3.5
Crossmark

Authors

Abstract

সপ্তদশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আলাওল। তিনি ১৬৪৮ খ্রীস্টাব্দে মালিক মুহম্মদ জায়সীর ‘পদুমাবৎ' (১৫৪০) কাব্যটি বাংলা ভাষায় অনুবাদ করেন। মূল এবং অনুবাদ কোনটাতেই খণ্ডবিভাগ ছিলনা ; তবে মুদ্রিত পুথিতে সর্গবিভাগ এবং বিভিন্ন সর্গের নামকরণও করা হয়েছে। মসৃনভী রীতিতে রচিত জায়সীর ‘পদুমাবৎ' কাব্যের এক একটি স্তবক তৈরী হয়েছে চৌদ্দটি চরণ এবং এক একটি দোহা নিয়ে। চরণগুলোতে রয়েছে কাহিনী বর্ণনা ও বক্তব্যের বিস্তার আর দোহা অংশে তত্ত্ব নির্ণয়। আলাওলের কাব্যে স্তবকবিন্যাস নেই। মূলের সাথে তুলনা করে স্তবক নির্ধারণ করলে বিভিন্ন সম্পাদিত পাঠে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ৷ জায়গীর ‘পদুমাবৎ' কাব্যের খণ্ডসংখ্যা মোট ৫৮ টি, তার মধ্যে আলাওল নিম্নোক্ত ৫ টি খণ্ড বর্জন করেছেন—সাত সমুদ্র খণ্ড, নাগমতী—পদ্মাবতী বিবাদ খণ্ড, স্ত্রী ভেদ খণ্ড, বাদশাহ ভোজ খণ্ড, উপসংহার খণ্ড । এ-ছাড়াও তিনি জায়গীর তত্ত্বমূলক দোহাগুলি প্রায়ই বাদ দিয়েছেন। জায়সীর কাব্য- বহির্ভূত চারটি খণ্ড আলাওল যোগ করেছেন, যেমন—চৌগান খণ্ড, শাস্ত্ৰতত্ত্ব খণ্ড, পদ্মাবতী-কপট দৌত্য খণ্ড, এবং খিল বা পরিশিষ্ট খণ্ড। আলাওলের পদ্মাবতী কাব্যে খণ্ড সংখ্যা ৫৭টি, যেমন—স্তুতিখণ্ড; সিংহল দ্বীপ বর্ণন খণ্ড; পদ্মাবতী জন্ম বর্ণন খণ্ড; মানস সরোবর খণ্ড; শুক খণ্ড; রত্নসেন খণ্ড; বণিজার খণ্ড; নাগমতি-শুক সংবাদ খণ্ড; রাজা-শুক সংবাদ খণ্ড; নখশিখ খণ্ড বা পদ্মাবতী রূপবর্ণন খণ্ড; প্রেম খণ্ড; যোগী খণ্ড; রাজা গজপতি সংবাদ খণ্ড; বহিত্র খণ্ড; সিংহল দ্বীপ খণ্ড; মণ্ডপ গমন খণ্ড; পদ্মাবতী বিয়োগ খণ্ড; পদ্মাবতী-শুক মিলন প্রভৃতি। বর্তমান আলোচনায় বিভিন্ন পণ্ডিতের ‘পদ্মাবতী' কাব্য সম্পাদনা পর্যালোচনা করা হয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

পদ্মাবতী কাব্যের সম্পাদনা. (1988). সাহিত্য পত্রিকা, 31(3), 127-140. https://doi.org/10.62328/sp.v31i3.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%