কবির প্রত্যাশা ও কালকেতুর নগর নির্মাণ

DOI: https://doi.org/10.62328/sp.v31i3.4
Crossmark

Authors

Abstract

কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম এবং কাব্য-রচনার কালনির্ণয়-বিষয়ক তর্কবিতর্ক-কণ্টকিত আলোচনা আজ অবধি আমাদের কোন মীমাংসিত সত্যে উপনীত করতে সমর্থ হয়নি। তবে গবেষক-আলোচকবৃন্দের উপস্থাপিত তথ্য-তত্ত্ব ও টীকা-ভাষ্যে এই ঐকমত্য প্রতিষ্ঠিত যে ষোড়শ শতকের বাংলা- দেশে মুকুন্দরাম জন্মগ্রহণ করেছিলেন এবং ঐ শতকের শেষার্ধে হয়েছিল তাঁর সাহিত্যিক-আবির্ভাব; কেননা কবিকঙ্কণ-চণ্ডীতে বিধৃত জীবন ও সমাজে ষোড়শ শতকের বাংলাদেশই লাভ করেছে চিত্ররূপ। “শাকে রস রস বেদ শশাঙ্ক গণিত৷ / কতদিনে দিল। গীত হরের বনিতা।” কালনিৰ্দেশক এই সন্ধ্যাভাষা এবং ‘কবিত্বের বিবরণ' অধ্যায়ে বিন্যস্ত একটি চরণে ‘সুবেহ্ বঙ্গালাহ্'র সুবেদার মানসিংহের নামোল্লেখকে উপাত্ত হিসেবে গ্রহণ করেই মূলত উল্লিখিত তর্ক-বিতর্ক বিস্তার লাভ করেছে। ‘গ্রন্থ উৎপত্তির কারণ অথবা ‘কবিত্বের বিবরণ' অধ্যায়ে মানসিংহের নামযুক্ত ঐ চরণ যে অহেতুক উপস্থাপন নয়—অধিকাংশ গবেষকের আলোচনায় তা স্বীকৃত। মানসিংহ মুঘল সম্রাট আকবরের (শাসনকাল ১৫৫৬-১৬০৫) শাসনামলে ১৫৯৪  খ্রীস্টাব্দ থেকে ১৬০৬ খ্রীস্টাব্দ সময়কাল পর্যন্ত বাংলার সুবেদার-পদে নিযুক্ত ছিলেন। আকবরের মৃত্যুর অব্যবহিত পর তাঁর পুত্র সেলিম জাহাঙ্গীর নাম গ্রহণ করে পিতার উত্তরাধিকার গ্রহণ করেন (১৬০৫ খ্রী.) এবং মানসিংহ-কে পদচ্যুত ক'রে তিনি তাঁর বিশ্বস্ত ধাত্রী-পুত্র কুত্সুদ্দীন খান কোকাকে বাংলাদেশের সুবেহ্ দার পদে নিয়োগ করেন। ৩ রাজা মানসিংহের শাসনকালে সেলিমাবাজ শহরের অধিবাসী নিয়োগী (নেউগী) গোপীনাথ নন্দীর কর্তৃত্বাধীন দামিন্যা নামক তালুকে নিবাস ছিল কৃষিজীবী মুকুন্দরামের। কিন্তু ‘গৌড়-বঙ্গ-উৎকল-মহীপ' মানসিংহের শাসনকালেই ঐ-অঞ্চলের ডিহিদার নিযুক্ত হন মামুদ সরণীপ এই মামুদ সরীপের অত্যাচারে গ্রামবাসী প্রজাকুল অতিষ্ঠ হয়ে ওঠে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কবির প্রত্যাশা ও কালকেতুর নগর নির্মাণ. (1988). সাহিত্য পত্রিকা, 31(3), 101-126. https://doi.org/10.62328/sp.v31i3.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%