কারক সমীক্ষা : প্রাচীন ও নতুন প্রেক্ষাপট
Abstract
বর্তমান প্রবন্ধে কারক সমীক্ষায় দ্বিবিধ ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত। প্রথম পর্যায়ে প্রথাগত দৃষ্টিকোণ থেকে আলোচনার পর পুনর্গঠিত প্রক্রিয়া এবং দ্বিতীয় পর্যায়ে ফিলমোর অনুসৃত পদ্ধতির সাহায্যে কারক আলোচিত বাংলা ব্যাকরণে কারক আলোচনায় অধিকাংশ ক্ষেত্রেই পাণিনি-অনুস্থত সংস্কৃত কারক বিচারের আদর্শের অনুসরণ লক্ষ্য করা যায়। তার ফলে বাংলা কারক ব্যাখ্যা সংস্কৃতের সমস্থানীয় হয়ে পড়ে। সংস্কৃতে ‘কারক' শব্দের অর্থ হচ্ছে ‘যে/যা ক্রিয়া সম্পাদন করে'। এই সংজ্ঞা অনুযায়ী কারক নির্দেশে বাক্যে ব্যবহৃত বিভিন্ন বিশেষ্যপদের সঙ্গে ক্রিয়ার সম্পর্কগত দিক স্থিরীকৃত হয়। অন্যভাবে বলা যায় যে, বাক্যে বিভিন্ন শ্রেণীর বিশেষ্যের সঙ্গে ক্রিয়ার বাক্যিক সম্পর্ক নির্দেশ করা হয়ে থাকে। এই দিকটি নীচের উদাহরণের সাহায্যে দেখান হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1988 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.