আবুল ফজলের ছোটগল্প

DOI: https://doi.org/10.62328/sp.v32i1.7
Crossmark

Authors

Abstract

আবুল ফজল (১৯০৩-১৯৮৩) বাংলা সাহিত্যে বুদ্ধিদীপ্ত প্রবন্ধকার হিসেবে অধিক পরিচিত হলেও বাংলা কথাসাহিত্য তথা ছোটগল্পের ক্ষেত্রে তিনি এক অবিস্মরণীয় প্রতিভা ৷ প্রথম জীবনে তিনি কথা-সাহিত্যিক হিসেবেই সমধিক প্রতিষ্ঠা লাভ করেছিলেন, যদিও শেষ জীবনে তিনি বুদ্ধিনিষ্ঠ প্রবন্ধ রচনার প্রতি গুরুত্ব প্রদান করেন। তাঁর কথা- সাহিত্য থেকে প্রবন্ধসাহিত্যে উত্তরণকে সমালোচক এভাবে ব্যাখ্যা করেছেন : “উপন্যাসে আবুল ফজল সমাজভাবনাকেই রূপ দিতে চেয়েছেন। ছোটগল্পে প্রাধান্য দিয়েছেন যৌনসমস্যার। যৌনতার পাশাপাশি সামাজিক পরিপ্রেক্ষিতকে আবুল ফজল বাদ দেননি। ক্রমশ কথা সাহিত্য থেকে নিজেকে সরিয়ে রেখে কথাসাহিত্যের সমাজভাবনাকে পরবর্তীকালে কাহিনী ও চরিত্রের কথামালায় না সাজিয়ে, প্রবন্ধের যুক্তিশীলতার প্রতি লেখকের আস্থা দৃঢ় হয়ে ওঠে।”১ চৌচির (১৯৩৪), সাহসিকা (১৯৪৬), প্রদীপ ও পতঙ্গ (১৯৪০-৪১), জীবনপথের যাত্রী (১৯৪৮), রাঙা প্রভাত (১৯৫৭) ইত্যাদি বিখ্যাত উপন্যাসের পাশাপাশি তিনি ছোটগল্প রচনাতেও নিজেকে একজন উঁচুস্তরের লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তবে আবুল ফজল কোন কোন ক্ষেত্রে প্রচারধর্মী ও আদর্শবাদী হওয়ার কারণে তাঁর সাহিত্যসৃষ্টির শিল্পগুণ ব্যাহত হয়েছে। “তাঁর সমাজচেতনা ও শিল্পচেতনা দুটোই প্রখর। আদর্শবাদ তাঁর শিল্পকর্মকে কোথাও কোথাও করেছে, প্রচার-প্রবণতা স্থানে স্থানে উচ্চ-কণ্ঠ হয়ে সমাজসংস্কারের মোহ উপন্যাসের গতিকে যে মন্থর করেনি, এমনও নয়, তবু তাঁর সহজাত শিল্পচেতনা এবং মানবতাবোধ উপন্যাসের মধ্যে প্রধান হয়ে ওঠেছে। তাঁর আদর্শবাদ ও প্রচার প্রবণতা তাঁর বিশেষ সমাজচেতনার ফল”।২ আবুল ফজলের উপন্যাস সম্পর্কে উপর্যু ক্ত মন্তব্য যতোটা প্ৰযোজ্য, ঠিক সমানভাবেই তা সত্য ছোটগল্পের ক্ষেত্রেও। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আবুল ফজলের ছোটগল্প. (1988). সাহিত্য পত্রিকা, 32(1), 169-219. https://doi.org/10.62328/sp.v32i1.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%