মিসরে আরবী সাংবাদিকতা-সাহিত্যের বিকাশ

DOI: https://doi.org/10.62328/sp.v32i1.3
Crossmark

Authors

Abstract

সাংবাদিকতা বা Journalism শব্দটি ফরাসী "Jour" শব্দ থেকে লওয়া হয়েছে বলে মনে করা হয়। Jour শব্দের অর্থ দিন এবং Journalism শব্দের অর্থ পত্রিকা, সাময়িকী বা রোজনামচা। Louis L Snyder-এর মতানুসারে ফরাসী “Journee” হতে এই পরিভাষাটির উৎপত্তি। এর অর্থ কাজের দিন। তবে ল্যাটিন diurnalis-এর উৎপত্তি ঘটেছে “di-es” শব্দ থেকে। এর অর্থ দৈনিক অথবা প্রতিদিন পুনঃ পুনঃ সংঘটিত হওয়া এবং “di-es” শব্দের অর্থ “দিন”।” সুতরাং Journalism বা সাংবাদিকতার পরিভাষাগত অর্থ হলো, এমন একটি কাজ, যা সংবাদ সংগ্রহ করা, সংবাদ লেখা, সম্পাদনা করা অথবা কোন পত্রিকা বা সাময়িকীর প্রকাশনা ও নির্দেশনাকে বুঝায়। এই সংজ্ঞা কতিপয় ধারণায় সঠিক হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের দৃষ্টিকোণ থেকে এই সংজ্ঞা অধিক যুক্তিযুক্ত বিবেচিত হবে না। কারণ পরিভাষাটির ব্যবহার দিন দিন আরো ব্যাপকতর হচ্ছে। আধুনিক যুগে সাংবাদিকতার প্রয়োগ ও ব্যবহার এত ব্যাপকভাবে হচ্ছে যে, এর দ্বারা বর্তমানে রেডিও ও টেলিভিশনের সংবাদ, পর্যালোচনা ও চলচ্চিত্রকেও বোঝানো হয়ে থাকে। সাংবাদিকতার মূল উৎস হলো মতামতের বিভিন্নমুখী বিশ্লেষণ। পণ্ডিতদের কেউ কেউ হেরোডটাস (৪৮৫-৪২৫ খৃ. পূ.)-কে সাংবাদিকতার পিতা বলে মনে করেন। ৫ আবার পণ্ডিতদের কেউ কেউ মনে করেন যে খ্রীষ্ট পূর্ব ৪৪৯ সালে যখন রোমের Ceres মানমন্দিরে সিনেট কর্তৃক অফিসিয়াল রেকর্ডপত্র সংরক্ষিত হতো, তখন থেকে সাংবাদিকতার সূত্রপাত ঘটে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মিসরে আরবী সাংবাদিকতা-সাহিত্যের বিকাশ. (1988). সাহিত্য পত্রিকা, 32(1), 73-96. https://doi.org/10.62328/sp.v32i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%