প্রেমধর্ম ও সূফীবাদ

DOI: https://doi.org/10.62328/sp.v32i1.2
Crossmark

Authors

Abstract

উপনিষদের নিরীশ্বর ব্রহ্মবাদ থেকে গীতায় যে ঈশ্বরবাদ ও ভক্তিধর্মের সূচনা হয়েছে, ভাগবতে তারই পরিসমাপ্তি আমরা লক্ষ্য করি। ভাবগত রচনার উদ্দেশ্য ছিল বিভিন্ন রূপক ও গল্পাদির মাধ্যমে হিন্দুধর্মের প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে জ্ঞান ও ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব সাধারণজনের কাছে বিরত করা । আমরা যাকে ভারতীয় ধর্ম ও সংস্কৃতি বলি, তার ভেতর বৈদিক ও ঔপনিষদিক সংস্কৃতি, পৌরাণিক সংস্কৃতি ও তান্ত্রিক সংস্কৃতির ধারা ত্রিবেণীসঙ্গমের মতো অবিরোধে মিলিত হয়েছে। ভারতীয় ধর্মসাধনার 'কুমবিকাশের ইতিহাস আলোচনা করতে গেলে কেবল উপনিষদ, ভাগবদ- গীতা ও বেদান্ত—এ প্রধান এয়ীর আলোচনাই যথেষ্ট নয়; পুরাণ ও তন্ত্র- সমূহের আলোচনাও অপরিহার্য। বিশেষতঃ অষ্টাদশ পুরাণ অক্ষয় জ্ঞানের ভাণ্ডার, ভগবান বেদব্যাস এ পুরাণসমূহে নানা কাহিনীর ভেতর দিয়ে একদিকে যেমন নানা ঐতিহাসিক তথ্য বিবৃত করেছেন, তেমনি অন্যদিকে ভারতের বিচিত্র ধর্মসাধনার সম্পর্কেও বিস্তারিত আলোকপাত করেছেন। বস্তুতঃ পুরাণসমূহ ভারতের সাধনা ও সংস্কৃতির, ধ্যান ও ধারণার ইতিহাস। এই পুরাণসমূহের মধ্যে শ্রীমদ্ভাগবত ভাষার ঐশ্বর্যে, ছন্দের বৈচিত্র্যে ও কবিত্বসম্পদে, গভীর দার্শনিকতায় ও রসতত্ত্বের বিশ্লেষণে একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। স্বয়ং শ্রীমন্মহা প্রভু বলেছেন, শ্রীমদ্ভাগবতই বেদান্তদর্শনের অকৃত্রিম ভাষ্য। গৌড়ীয় বৈষ্ণবগণের মতে ‘অচিন্ত্যভেদাভেদই' শ্রীমদ্ভাগবতের প্রতিপাদ্য। ভক্তিশাস্ত্রে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের নাম ও লীলা- সংকীর্তন ও লীলাশ্রবণ ভক্তিলাভের উপায়। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1988-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

প্রেমধর্ম ও সূফীবাদ. (1988). সাহিত্য পত্রিকা, 32(1), 40-72. https://doi.org/10.62328/sp.v32i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%