‘বঙ্গদেশের কৃষক’ ও ‘রায়তের কথা’ : স্থানিক-কালিক পটভূমি এবং চিন্তাপদ্ধতি প্রশ্নে
Abstract
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বঙ্গদেশের কৃষক' এবং প্রমথ চৌধুরীর 'রায়তের কথা' প্রবন্ধ দুটির ঐতিহাসিক গুরুত্ব এই যে, দুটি প্রবন্ধই বাংলার সংখ্যাগরিষ্ঠ কৃষকের অবস্থা এবং উৎপাদন ও বণ্টনব্যবস্থায় তাদের অবস্থান নিয়ে মূল্যবান পর্যবেক্ষণ হাজির করেছে। বাংলার ইতিহাস ও বর্তমানের সাথে ব্যাপারটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। 'বঙ্গদেশের কৃষক' ব্যাপকভাবে পঠিত হয়েছে, এবং পাঠ-পদ্ধতিতে সাধারণভাবে বিমূর্ত আদর্শবাদিতা বেশি প্রাধান্য পেয়েছে। অন্যদিকে 'রায়তের কথা' প্রবন্ধের তুলনামূলক কম সংখ্যক পাঠেও এর প্রায়োগিক মূল্য যথেষ্ট গুরুত্ব পায়নি। এই প্রেক্ষাপটে বর্তমান প্রবন্ধে প্রবন্ধ দুটি পঠিত হয়েছে মূলত স্থান ও কালের বিশেষ বাস্তবতার ফল হিসাবে, গুরুত্ব দেয়া হয়েছে চিন্তার প্রণালি-পদ্ধতির উপর। দেখানো হয়েছে, প্রবন্ধদ্বয়ে লেখকদের স্বতন্ত্র লেখকস্বর যথেষ্ট প্রতিফলিত হলেও যে পটভূমিতে এগুলো লিখিত হয়েছে তার স্বরই প্রধান থেকে গেছে। প্ৰায় পাঁচ দশকের ব্যবধানে একই বিষয় নিয়ে লেখা প্রবন্ধগুলো নিজ নিজ কালের স্পষ্ট চিহ্ন বহন করছে। দুটি প্রবন্ধই বিশেষভাবে চিহ্নিত করেছে ওই কালের সবচেয়ে প্রভাবশালী সাধারণ বাস্তবতা - ঔপনিবেশিক শাসন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2019 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.