আবুল হুসেনের ছোটগল্প
Abstract
আবুল হুসেন একজন কর্মমুখর ব্যক্তিত্ব। তাঁর কর্মমুখরতা ছিল বিচিত্র পথগামী। সমাজ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে ছিল তাঁর অস্থির, অক্লান্ত পদচারণা। এসব কিছুর মূলে ছিল তাঁর সংবেদনশীল অন্তর এবং জাতীয় ও মানবিক কল্যাণবোধ। এর নিয়ন্ত্রণীশক্তি হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনোজগৎ। শিল্পী বা কর্মীর মনোজগৎ আকাশচারী বা কল্পলোকের বায়বীর কোন পদার্থ নয়, বস্তুলোকের অভিঘাতেই ত৷ গড়ে ওঠে। অতএব শিল্পীর মনোজগৎ আর বস্তুজগৎ দেশকাল পটভূমির উপর নির্ভরশীল। এ কারণে আবুল হুসেনের সাহিত্যকর্ম মূল্যায়নের পূর্বে সমকালীন প্রেক্ষাপট বিশ্লেষণ প্রয়োজন। ১৮৯৭ সালের ৬ই জানুয়ারী যশোর জেলার পানিসার। গ্রামে আবুল হুসেনের জন্ম। মাতার নাম আছিরুন্নেসা এবং মাতামহ মীর লুৎফে আলী। পানিসারা আবুল হুসেনের মাতুলালয়। তাঁর পিত্রালয় হলো যশোর জেলার ঝিকরগাছা উপজেলাভুক্ত কাউরিয়া গ্রামে। আবুল হুসেনের পিতা হাজী মুহম্মদ মুসা ছিলেন একজন ধর্মনিষ্ঠ আলেন। হাজী সাহেব একখান৷ ‘নামাজশিক্ষা' পুস্তক রচনা করেন। পুস্তকখানি সমকালে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আবুল হুসেনের পিতামহ মৌলবী মোহাম্মদ হাশিমও ছিলেন জ্ঞানসাধক ধর্মনিষ্ঠ ও সত্যপ্রিয়। পিতামহের ও পিতৃপুরুষের আদর্শ আবুল হুসেনের ব্যক্তিচেতনাকে আলোকিত করেছিল। মাতুলালয় পানিসারা গ্রামে পাঠশালায় আবুল হুসেনের শিক্ষাজীবনের সূচনা হয়। অতঃপর পিত্রালয়ে এসে তিনি ঝিকরগাছা এম. ই. স্কুলে ভর্তি হন। এখানে কিছুকাল পড়াশুনার পর তিনি যশোর জিলা স্কুলের ছাত্র হন এবং এখান থেকে ১৯১৪ সালে কৃতিত্বের সাথে ম্যাটিক পাশ করেন। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে আই. এ. ও বি. এ. পাশ করেন বৃত্তি পেয়ে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1989 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.