মুনীর চৌধুরীর 'কবর'
Abstract
মুনীর চৌধুরীর একাংকিকা সংগ্রহ 'কবর' গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৬৬ সনে।” “মানুষ”, “নষ্ট ছেলে” ও “কবর ”—এ-তিনটি একাংকিক। স্থান পায় উক্ত নাট্য-সংকলনে। গ্রন্থটি প্রকাশিত হবার সাথে সাথেই নাট্যা- মোদী মহলে সাদরে গৃহীত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের অব্যবহিত আগে ও পরে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা, ক্ষয়িষ্ণু মূল্যবোধ, সামাজিক- রাজনৈতিক-অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং এর ফলে উদ্ভূত সমস্যার প্রেক্ষিতে ছাত্রসমাজের রাজনৈতিক কার্যকলাপ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি অবলম্বন করে রচিত হয়েছে 'কবর'-এর একাংকিকাগুলো। মুনীর চৌধুরীর প্রথম পর্যায়ের রচনা এবং সমসাময়িক ঘটনা ও মানসিক অস্থিরতার এক প্রামাণ্য দলিল হিসেবে আমাদের নাট্যসাহিত্যের ইতিহাসেই কেবল নয় সামাজিক প্রতিচ্ছবি হিসেবেও 'কবর' বিশেষ গুরুত্ববাহী। নাট্যকার নিজেই লিখেছেন : “এই নাটিকাত্রয়ের মধ্যে আমার এবং এদেশের জীবন-চেতনা ও অভিজ্ঞতা-অনুভূতির এবং বিশেষ পর্বের জ্বলন্ত ছাপ পড়েছে, কেবল মাত্র এই কারণেও এই পুরোনো রচনাগুলো সংগ্রহণযোগ্য বিবেচনা করেছি।” ‘কবর' নাট্য-গ্রন্থের প্রথম একাংকিকা “মানুষ”। ৩ ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিকায় রচিত হয়েছে এর আখ্যানভাগ। একদিকে দেশের স্বাধীনতার জন্যে সংগ্রাম অপরদিকে সাম্প্রদায়িক স্বার্থ-সিদ্ধির প্রেরণাজাত দাঙ্গা। এমনি বিক্ষুব্ধ জটিল ও পারস্পরিক হীন স্বার্থের কারণে দুই ভ্রাতৃপ্রতিম সম্প্রদায়ের আত্মঘাতী কার্যকলাপের মধ্যে মানবতার বাণী নিয়ে উপস্থিত হলেন নাট্যকার ৷ নাটিকার কাহিনী সংক্ষেপে নিম্নরূপ—সালাম সাহেবের বড় ছেলে মোর্শেদ, মেজ ছেলে ফরিদ, কন্যা জুলেখা, ছোট “ছেলে খোকা আর তাদের মাকে নিয়ে সংসার।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1989 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.