বাংলা সাহিত্যের ইতিহাস রচনা কতিপয় বৈশিষ্ট্য ও একটি প্রস্তাব

DOI: https://doi.org/10.62328/sp.v32i3.4
Crossmark

Authors

Abstract

বাংলা সাহিত্যের ধারাবাহিক ইতিহাস প্রথম রচনা করেন বহরমপুর কলেজের সংস্কৃতের অধ্যাপক পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। তাঁর বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব নামক বইটির প্রথম ভাগ বেরোয় ১৮৭২ সালে এবং প্রথম ও দ্বিতীয় ভাগ মিলে পূর্ণাকারে প্রকাশিত হয় দুই বছর পর ১৮৭৪ খ্রীস্টাব্দে। পরবর্তী একশ বছরে রচিত ও প্রকাশিত হয়েছে শতাধিক গবেষকের ১৪০টির মত বই—অধিকাংশই ইতিহাসের অংশবিশেষ অবলম্বনে রচিত, ধারাবাহিক ইতিহাস লিখিত হয়েছে অল্প কয়টি। প্রধান বইগুলো হল রমেশচন্দ্র দত্তের The literature of Bengal (১৮৭৭), দীনেশচন্দ্র সেনের ‘বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬), সুকুমার সেনের ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (চারখণ্ড, ১৯৪০- ), নাজিরুল ইসলাম মোহাম্মদ সুফিয়ানের 'বাঙ্গালা সাহিত্যের নূতন ইতিহাস' (তিন খণ্ড, প্রথম খণ্ড ১৯৫০), মুহম্মদ শহীদুল্লাহ্‌র ‘বাংলা সাহিত্যের কথা' (দুই খণ্ড, ১৯৫৭-৬৫), অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (নয় খণ্ডে পরিকল্পিত, পঞ্চম খণ্ড পর্যন্ত প্রকাশিত, প্রথম খণ্ড ১৯৫৯), কাজী দীন মুহম্মদের ‘বাংলা সাহিত্যের ইতিহাস' (চার খণ্ড, ১৯৬৮-৬৯) ও আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙলা সাহিত্য' (দুই খণ্ড, ১৯৭৮-৮৩)। তাছাড়া রয়েছে ছাত্রপাঠ ; কয়েকটি ভাল বই—শ্রীমণীন্দ্রমোহন বসুর 'বাঙ্গালা সাহিত্য' (পাঁচ খণ্ডে পরিকল্পিত, দুই খণ্ড পর্যন্ত প্রকাশিত, ১৯৪৬-৪৭), গোপাল হালদারের ‘বাঙলা সাহিত্যের রূপরেখা' (দুই খণ্ড, ১৯৫৪-৫৮), ভূদেব চৌধুরীর ‘বাংলা সাহিত্যের ইতিকথা' (দুই খণ্ড, ১৯৫৪-৫৭), মনোমোহন ঘোষের ‘বাংলা সাহিত্যে' (১৯৫৫), ভোলানাথ ঘোষের 'বাঙলা সাহিত্য পরিক্রমা (১৯৫৭), শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের 'বাংলা সাহিত্যের বিকাশের ধারা” (১৯৫৯)। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1989-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলা সাহিত্যের ইতিহাস রচনা কতিপয় বৈশিষ্ট্য ও একটি প্রস্তাব. (1989). সাহিত্য পত্রিকা, 32(3), 43-58. https://doi.org/10.62328/sp.v32i3.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%