মুহম্মদ শহীদুল্লাহ্‌র জ্ঞানচর্চা : প্যারিস-পর্ব

DOI: https://doi.org/10.62328/sp.v32i3.3
Crossmark

Authors

Abstract

আমাদের পূর্বসুরি পণ্ডিতবর্গ তাঁদের নামের আগে-পরে কষ্টার্জিত উপাধিসমূহের উল্লেখ বাঞ্ছিত মনে করতেন। ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও জর্মন বিদ্বৎসমাজের প্রথানুসরণ হয়তো এক্ষেত্রে তাঁদের উৎসাহ যুগিয়ে থাকবে। পক্ষান্তরে, ফরাশিদেশে উপাধির উল্লেখ রুচি বিগর্হিত বলে বিবেচিত। তাই, বর্তমান নিবন্ধকার যখন আচার্যের পদাঙ্ক অনুসরণ করে, ১৯৬৫ সালে সমমানের একই উপাধিলাভ করে দেশে ফিরে তার ব্যবহার থেকে বিরত থাকতে চাইলেন, তখন কোনো কোনো বুদ্ধিমান সহকর্মী আড়ালে মন্তব্য করতে ছাড়লেন না যে, গোলমাল আছে, নিশ্চয়ই। অনুমান করা অমূলক হবে না যে এ ঘটনার আটাশ বছর আগে সম্ভবত একই পরিস্থিতির শিকার হয়েছিলেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌। তাই তাঁর প্রায় সব বইতে প্যারিসে অর্জিত “ডি. লিট, ডিপ্লোফোন” ডিগ্রীর উল্লেখ অনিবার্য ভাবে দ্রষ্টব্য। এই ‘ডকটর” এবং আনুষঙ্গিক অন্যান্য খ্যাতির বিড়ম্বনা ও তাঁকে সহ্য করতে হয়েছে আজীবন। তাঁর কাছে নাকি লোক আসতো মানুষ অথবা ঘোড়ার চিকিৎসার জন্যে; কেউ আসতো বিয়ে, জানাজা বা মিলাদ পড়ানোর আবদার নিয়ে। এছাড়া প্রশংসাপত্র সংগ্রহের উৎসাহে সাহিত্যিক যশঃপ্রার্থীদের অবারিত যাতায়াত তাঁর মূল্যবান সময়ের উপর যে চাপ সৃষ্টি করতো এতে কোন সন্দেহ নেই৷ এ প্রসঙ্গ উত্থাপনের প্রয়োজনীয়তা বোধ করছি এজেন্যে যে এসব যোগা-যোগ শহীদুল্লাহর জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হলেও তাঁর পাণ্ডিত্য উপলব্ধিতে কার্যকর হয়নি কখনো। তাই, তাঁর সম্পর্কে লেখা যে পাঁচ/ ছয়টি বই ও কয়েকডজন প্রবন্ধ প্রকাশিত হয়েছে তাতেও তাঁর যথার্থ পরিচয় তুলে ধরবার প্রয়াস কম; তাঁর গবেষণার জগতে প্রবেশ কাহিনী, গবেষণার বিষয় ব্যাখ্যা, গবেষণা পদ্ধতির বৈশিষ্ট্য ও সুকৃতি তুলে ধরতে খুব একটা দেখা যায় না। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1989-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মুহম্মদ শহীদুল্লাহ্‌র জ্ঞানচর্চা : প্যারিস-পর্ব. (1989). সাহিত্য পত্রিকা, 32(3), 29-42. https://doi.org/10.62328/sp.v32i3.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%