নাট্যকার জাঁ পল সার্ত

DOI: https://doi.org/10.62328/sp.v32i3.2
Crossmark

Authors

Abstract

স্বদেশবাসী আলবেয়ার কাম্যুর সঙ্গে ফরাসী দার্শনিক, চিন্তাবিদ, কথা- সাহিত্যিক এবং নাট্যকার জাঁ পল সার্তের নানা দিক থেকে মিল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। উভয়ের নাম অস্তিত্ববাদী দর্শনের সঙ্গে ওতঃপ্রোত-ভাবে জড়িত। উভয়ই বিশ্লেষণমূলক তত্ত্বসমৃদ্ধ গ্রন্থ ও প্রবন্ধাবলী ছাড়াও নিজেদের সৃষ্টিশীল সাহিত্যকর্মের মাধ্যমে তাঁদের অস্তিত্ববাদী ধ্যান- ধারণাকে উজ্জ্বলভাবে তুলে ধরেছেন। কাম্যু ও সার্ত দুজনই কথা-সাহিত্যিক ও নাট্যকাররূপে বিশ্বসাহিত্যাঙ্গনে সাড়া জাগিয়েছেন; দুজনের উপরেই মার্ক্স বাদের সুস্পষ্ট প্রভাব পড়েছে, যদিও কাউকেই পুরোপুরি মার্ক্সবাদী বলা যাবে না; দুজনই ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী সকিয় প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হন। মৌলিক ও দুটি রূপান্তরিত নাটক, রূপান্তরিত নাটক। দুজনই তাঁদের প্রথম ও সর্বাধিক পরিচিতি নাটকের জন্য ক্লাসিকাল মিথের দ্বারস্থ হন। কাম্যু বেছে নেন রোমান সম্রাট ক্যালিগুলার জীবন ও অসম্ভব কর্মকাণ্ড, সার্ত গ্রীক যুবরাজ ওরেস্টিসের অসামান্য প্রতিবাদী ভূমিকার ইতিবৃত্ত। নানা দিক থেকে আরো সাদৃশ্য আছে, অবশ্য কোনো কোনো বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্যও লক্ষনীয়। সে আলোচনায় আমরা পরে প্রবৃত্ত হব। নাট্যক্ষেত্রে কাম্যুর অবদান চারটি সার্ভের আটটি মৌলিক ও তিনটি সার্ত জন্মগ্রহণ করেন প্যারিসে, ১৯০৫ সালের ২১শে জুন বয়স এক বছর পূর্ণ হবার আগেই তাঁর পিতা, নৌবাহিনীর একজন অফিসার মৃত্যুবরণ করেন। সার্ভের শৈশব কাটে মাতামহ শার্ল শোরইৎজারের তত্ত্বাবধানে। সার্ত এই সময় এক রকম স্বাধীনভাবে, অনেকটা নিঃসঙ্গতার মধ্যে, বেড়ে ওঠেন। মাতামহের বিশাল লাইব্রেরীর অনেক বই তিনি পড়ে ফেলেন। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1989-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

নাট্যকার জাঁ পল সার্ত. (1989). সাহিত্য পত্রিকা, 32(3), 7-28. https://doi.org/10.62328/sp.v32i3.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%