রবীন্দ্রনাথ ও জীবনানন্দের কবিতা : অন্ধকারের রূপকল্প
Abstract
কবিতা হচ্ছে সেই শিল্প যার রয়েছে একটি নিজস্ব বাহ্যিক আবরণ। কবিতা তাই বাস্তবের ভেতরেও অতিবাস্তব, শিল্পের উচ্চতর সত্তা। কবিতা তাই আচ্ছন্ন করে, অতঃপর একটি অখণ্ড পূর্ণায়ন বৃত্তের সম্পূর্ণতায় স্ফটিক স্বচ্ছ হৃদয়ীদের ভাসিত করে নিয়ে যায় ভিড় থেকে দূরে, একান্ত অন্ধকারে, নিজেরই কেন্দ্রে, নিজেরই মুখোমুখি। ফলে, কবিতায় আপাত অন্ধকার হয়ে ওঠে চেতনার সবচেয়ে আলোকিত দিক, উন্মোচন করে নির্ব্বান, জন্ম থেকে মৃত্যুর রহস্যময় দিক, সত্য। রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) ও জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯৫৪) কবিতায় 'অন্ধকার' মূলত প্রকাশ করেছে মানুষের অন্তর্নিহিত কেন্দ্রের অস্তিত্ব; নেতির পরিবর্তে ইতি – যা ব্যক্তি ও চেতনামণ্ডলকে অবিরাম প্রসারিত ও পরিণত করে তোলে, রচনা করে বাস্তবতা ও শিল্পের অধ্যাত্মের অন্তর্বয়িত শিল্প।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2018 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.