আরবী সাহিত্যসমালোচনা

DOI: https://doi.org/10.62328/sp.v33i1.7
Crossmark

Authors

Abstract

প্রাচীন ও আধুনিক বিশ্ব-সাহিত্যের মাঝে আরবী-সাহিত্যের রয়েছে এক গৌরবোজ্জ্বল স্থান। আরবী-সাহিত্যের ঐতিহাসিক যুগ প্রায় ষোল শো বছর। এই দীর্ঘ পথ-পরিক্রমায় এ-সাহিত্য বিচিত্র অভিজ্ঞতা ধারণ করে সম্মুখে অগ্রসর হয়েছে। সুদীর্ঘ যাত্রাপথে তার গতি মাঝে মধ্যে দুর্বল হয়ে পড়লেও কখনও একেবারে থেমে থাকেনি। আবার কখনও সে লাভ করেছে দুরন্ত গতি। তার সে দীর্ঘ অভিজ্ঞত৷ থেকে বিশ্বের নানা সাহিত্য নানা যুগে গ্রহণ করেছে অনেক কিছুই। তাই সুদীর্ঘকাল থেকে আজ পর্যন্ত বিশ্বের সাহিত্যামোদীদের মধ্যে, এ-সাহিত্য পঠন-পাঠনের বিস্তর আগ্রহ বিদ্যমান। নানা ভাষা ও নান৷ জাতির পণ্ডিতরা এ সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন প্রচুর। সে আলোচনার ধারাবাহিকতা রয়েছে আজও অব্যাহত। সেই প্রাচীন জাহিলী যুগ থেকে নিয়ে ইসলামী, উমাইয়্যা ও আব্বাসী যুগে আরবী সাহিত্য বিশ্বের দরবারে এক গতিশীল ও প্রভাবশালী সাহিত্য হিসেবে স্থান করে নিয়েছিল। তারপর আরবদের রাজনৈতিক প্রভাব দুর্বল হওয়ার সাথে সাথে তাদের সাহিত্যের গতিও অনেকটা দুর্বল হয়ে পড়ে। আধুনিক যুগে আরবী-সাহিত্য তার সেই প্রাচীন গৌরব ও শক্তি ফিরে পাওয়ার সাধনা চালায়। সে সাধনা অনেকাংশে সফল হয়েছে বলা চলে। আর সেই সাথে বিশ্বের সাহিত্যপিপাসুদের মধ্যে নতুন করে সৃষ্টি হয়েছে আরবী- সাহিত্য সম্পর্কে গবেষণা ও পঠন-পাঠনের প্রবল আগ্রহ। বাংলা ভাষী লোকদের মধ্যে আরবী ভাষা-সাহিত্যের চর্চা সুদীর্ঘকাল থেকে। তবে সে চর্চার মধ্যে ধর্মীয় আবেগের প্রাধান্য বেশী। সম্পূর্ণ আবেগ নিরপেক্ষ সাহিত্যচর্চা বলতে যা বুঝায় এ ক্ষেত্রে তা অনকটা অনুপস্থিত৷

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

2025-07-08

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আরবী সাহিত্যসমালোচনা. (2025). সাহিত্য পত্রিকা, 33(1). https://doi.org/10.62328/sp.v33i1.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%