নোয়াখালীর লোক-সাহিত্যে জোক-জীবনের পরিচয়

DOI: https://doi.org/10.62328/sp.v33i1.6
Crossmark

Authors

Abstract

নোয়াখালীর লোক-সংস্কৃতি বাংলার অখণ্ড সংস্কৃতির অংশ হলেও এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। নোয়াখালীর লোক-গীতি, ছড়া, ধাঁধা, প্রবচন, কিংবদন্তী প্রভৃতি সেই লোকচরিত্রের উপর যে ছায়৷ ফেলেছে তার স্বরূপ আলাদা; বাংলার অন্য কোনো অঞ্চলের লোক চরিত্রের উপর ঠিক অনুরূপ ছায়া পড়েনি। যুগে যুগে এই নদী বিধ্বস্ত, প্রাকৃতিক বিপর্যয়ে পর্যুদস্ত জনসমষ্টির চারিত্রিক বিবর্তনের ইতিহাস এসব জিনিসের প্রভাব অস্বীকার করবার উপায় নেই। পল্লীকবির অমার্জিত ভাষায়, প্রবাদ-প্রবচনে এখানকার লোক-চরিত্রের পরিচয় বিধৃত হয়ে রয়েছে। অতীতে এই পরিচয় বিদগ্ধজনের সম্মুখে তুলে ধরবার কোনো প্রচেষ্টা হয়নি। এই সমস্যা-সংকুল জেলা চিরদিন শাসন-কর্তৃপক্ষের অবজ্ঞা ও অবহেলার আড়ালে নিজের দুঃখ-দৈন্য, হতাশা ও বেদনার মধ্যে গুষ্ঠিত হয়ে পড়েছিল। জাতীয় জীবনের এই ক্রান্তি-লগ্নে, জাগরণের ও আত্মোপলব্ধির এ নবীন ঊষায় নোয়াখালীর লোক-চরিত্রের পরিচয়, সত্যিকার অনুসন্ধিৎসুর আগ্রহ নিয়ে তুলে ধরবার প্রয়োজন অনস্বীকার্য। বাংলাদেশের লোক-চরিত্রের সার্বিক পরিচয়ের সঙ্গে নোয়াখালীর লোক-চরিত্রের পরিচয় সঠিকভাবে গ্রথিত না হলে জাতি হিসেবে আমাদের পুরোপুরি পরিচয় পরিস্ফুট হবে না। বাইরে থেকে নোয়াখালীর লোক-জীবন সম্পর্কে সাধারণ ধারণা পোষণ করা সম্ভব নয়। নোয়াখালীর মাটি ও জল-বায়ুর সাথে যে পরিচয় ওতপ্রোতভাবে জড়িত, যাঁর৷ নোয়াখালীর মানুষকে এ ক্ষুদ্র ব-দ্বীপের মধ্যে নিবিড় ভাবে জানবার সুযোগ পেয়েছেন তাঁরা নিশ্চয় তাদেরকে মনের কোণে স্থান দিতে বাধ্য হবেন । অতি প্রাচীনকাল থেকে নোয়াখালীতে লোক-জীবনের যে ধারা অব্যহিত গতিতে প্রবাহিত হয়ে চলেছে তা সহজ, সরল, সাধারণ ও অনাড়ম্বর।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1989-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

নোয়াখালীর লোক-সাহিত্যে জোক-জীবনের পরিচয়. (1989). সাহিত্য পত্রিকা, 33(1), 123-167. https://doi.org/10.62328/sp.v33i1.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%