শেখ ইতিসামুদ্দীনের ইংলণ্ড সফর
Abstract
শেখ ইতিসামুদ্দীন নদীয়া জেলার ( ভারত) পাঁচনুর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম-তারিখ অজ্ঞাত। তাঁর পিতা ও পিতামহ ছিলেন যথাক্রমে তাজুদ্দীন ও শিহাবুদ্দীন তালিশ। তালিশ ছিলেন প্রখ্যাত ফার্সীগ্রন্থ ‘তারীখ-ই-আসাম’–এর লেখক। তিনি মীর জুমলার (১৬৬০-১৬৬৩) সেনা- বাহিনীর সাথে ইরান থেকে ভারতে এসেছিলেন। ইতিসামুদ্দীন প্রথমে বাংলার নওয়াব মীর জা'ফর আলী খানের (১৭৫৭–৬০; ১৭৬৩–৬৫) অধীনে সেরেস্তাদার ছিলেন। এ সময় তিনি নওয়াবের অন্যতম মুনশী সলীমুল্লাহ ও মীর-মুনশী মির্যা কাসেমের সাহচর্যে কিছুটা পড়াশোনা করেন। অতঃপর তিনি নওয়াব মীর কাসেমের (১৭৬০-১৭৬৪) আমলে মেজর পার্কের অধীনে চাকরি নেন। ইংরেজদের পক্ষ অবলম্বন করে মেজর পার্কের পাশে দাঁড়িয়ে তিনি বীরভূমের রাজা আসাদ যামানের সংগে যুদ্ধ করেন। এ যুদ্ধের পর তিনি মনিবের সাথে আযীমা-বাদ গিয়ে শাহ আলম বাদশার (১৭৫৯-১৮০৬) সাক্ষাৎ লাভের সম্মান অর্জন করেন। অতঃপর মেজর সাহেবের সঙ্গে তিনি কলকাতায় ফিরে আসেন। সে সময় কলকাতায় কোম্পানির মুনশীখানায় (সেক্রেটারিয়েট) ইংরেজ সাহেবদের অধীনে সাতজন লোক মুনশী-পদে নিযুক্ত ছিলেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1989 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.