শিল্পসাহিত্যে দ্বিতীয় মহাযুদ্ধ

DOI: https://doi.org/10.62328/sp.v33i1.3
Crossmark

Authors

Abstract

ফরাসী নাট্যকার জাঁ জিরাদু ১৯৩৫ খৃস্টাব্দে রচিত তাঁর (Tiger at the gates) নাট্যে ট্রয়যুদ্ধের মিথকথায় অত্যাসন্ন দ্বিতীয় মহাযুদ্ধের অবশ্যম্ভাবী বাস্তবতার প্রতি ইঙ্গিত করেছিলেন। নাটকে চরিত্রর। যুদ্ধরোধের জন্য নানা- রকম মন্ত্রণায় ব্যস্ত-উৎকণ্ঠ, কিন্তু সকল প্রয়াস-প্রতিরোধ ব্যর্থ করে শেষ পর্যন্ত অতিতুচ্ছকারণে যুদ্ধের আগুন জ্বলে উঠল। ভালোবাসা, প্রতিহিংসার মতোই যুদ্ধ করার প্রবৃত্তি মানুষের আদিম, অপ্রতিরোধ্য কামনা; শুভবোধ ভেদ করে নগ্নরূপে এই প্রবৃত্তির আত্মপ্রকাশ ঘটে। ১৯৩৯ খৃস্টাব্দের শেষ দিকে জার্মানী পূর্ব-স্বাক্ষরিত সন্ধিশর্ত লঙ্ঘন করে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা করে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে এক দীর্ঘস্থায়ী যুদ্ধাবস্থার মধ্যে প্রায় সবদেশ জড়িত হয়ে পড়ে। বস্তুত প্ৰথম মহাযুদ্ধের ভস্মগর্ভেই উপ্ত ছিল উক্ত যুদ্ধের সম্ভাবনা, যার ফ্যাসিবাদী-রূপের অঙ্কুরোদ্‌গমকে প্রথম নিরীক্ষণ করতে পেরেছিলেন পৃথিবীর আত্মসচেতন, বিবেকবান শিল্পী সাহিত্যিক। তিরিশ দশকের প্রারম্ভেই তাঁরা ব্যাপক ও সক্রিয় হয়ে উঠতে থাকেন ফ্যাসিবাদ বিস্তারের ক্রাগতিকে রুখবার জন্য । প্রথমত শান্তিসম্মেলনের অবয়বে তাদের যুদ্ধবিরোধী চেতনার ঘনীভবন ঘটতে থাকে, বিশেষত এর সূত্রপাত ঘটে ১৯৩১ সালে জাপান কর্তৃক মাঞ্চুরিয়া দখলের প্রতিবাদস্বরূপ ২৭-২৮ শে আগস্ট, ১৯৩২-এ অনুষ্ঠিত আমস্টার- ডামের বিশ্বশান্তি সম্মেলনে। আঁরি বারবস ও রোম। রোলার নেতৃত্বাধীন এই সম্মেলনই পরবর্তী ধাপে ফ্যাসিবিরোধী কার্যক্রমে পরিব্যাপ্তি লাভ করে। অবশ্যম্ভাবী—যুদ্ধের কালোছায়া শিল্পীর চৈতন্যে পূর্বেই আশঙ্কার ছায়াপাত ঘটায়, তাঁর রূপরচনার ক্রিয়াশীলতায় আততি ও আধির প্রচ্ছায়৷ 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1989-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

শিল্পসাহিত্যে দ্বিতীয় মহাযুদ্ধ. (1989). সাহিত্য পত্রিকা, 33(1), 59-91. https://doi.org/10.62328/sp.v33i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%