ভাষা-পরিকল্পনার তত্ত্ব ও তথ্য

DOI: https://doi.org/10.62328/sp.v33i1.1
Crossmark

Authors

Abstract

ভাষা-পরিকল্পনা বা language planning সমাজভাষাবিজ্ঞানের একটি ফলিত বিভাগ। ভাষা-পরিকল্পনা পরিভাষাটি খুবই সাম্প্রতিক। হাউগেন আমাদের জানাচ্ছেন এই পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেন প্রয়াত ভাষাতাত্ত্বিক উরিয়েল ওয়াইরাইশ (Uriel Weinreich) ১৯৫৭ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারের আলোচ্য বিষয়ের জন্য। রুবিন এবং যেড মনে করেন আইনার হাউগেন এই পরিভাষাটি ব্যবহারই করেন নি, ভাষা পরিকল্পনার ওপর একটি গুরুত্বপূর্ণ কাজও করেছেন। ভাষা-পরিকল্পনা পরিভাষাটি পাঁচের দশক থেকে ব্যবহৃত হলেও, এ নিয়ে চিন্তাভাবনা শুরু হয় অনেক আগে থেকেই । অধ্যাপক মনসুর মুসা (বর্তমান লেখককে এক ব্যক্তিগত পত্রে) জানাচ্ছেন যে ১৯৩১, International Communication--A Symposium on Language Problem নামে একটি পুস্তিকা বেরিয়েছিল। এই সংকলনের বিভিন্ন প্রবন্ধে ভাষা সমস্যা ; ভাষা পরিস্থিতি, নির্মিত ভাষা (constructed language) এবংবিধ নানা ধারণা প্রকাশিত হয়। আন্তর্জাতিক যোগাযোগের সমস্যার উত্তরণের জন্য পরিকল্পিত সহযোগ (planned collaboration) ইত্যাকার বক্তব্যও প্রকাশিত হয়। ভাষা সৃষ্টি করে আন্তর্জাতিক যোগাযোগ সহজ করার কথাও তাতে আলোচিত হয়। এসব চিন্তাভাবনা, কর্ম কাণ্ডকে পাঁচের দশকে ব্যবহৃত ভাষা-পরিকল্পনা ধারণার পূর্বসূত্র হিসাবে গ্রহণ করা যায় বলে তিনি মন্তব্য করেন। যাই হোক, ভাষা-পরিকল্পনা ধারণাটি বিংশ শতাব্দীর অবদান হলেও, এই ধারণাকে আমরা আরে। প্রাচীনকালেনিয়ে যেতে পারি। পৃথিবীর প্রাচীনতম ভাষা-পরিকল্পক এই পাক-ভারত উপমহাদেশেরই অধিবাসী ছিলেন-তিনি পাণিনি । খ্রীষ্টপূর্ব ৫ম শতকে সংস্কৃতভাষাকে তিনি সুপরিকল্পিতভাবে মান্যায়িত করে একটি সুস্থির রূপ দেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1989-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ভাষা-পরিকল্পনার তত্ত্ব ও তথ্য. (1989). সাহিত্য পত্রিকা, 33(1), 1-27. https://doi.org/10.62328/sp.v33i1.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%