বাংলা যৌগিক শব্দের রূপনির্মাণ কৌশল

DOI: https://doi.org/10.62328/sp.v55i2.7
Crossmark

Authors

Abstract

ভাষার শব্দ গঠনের একটি প্রক্রিয়া যৌগিকীকরণ (Compounding )। সাধারণত দুটি শব্দ কিংবা শব্দরূপ (Word Form) একত্রে মিলে নতুন একটি শব্দগঠনের প্রক্রিয়াকেই বলা হয় যৌগিকীকরণ আর যৌগিকীকরণ প্রক্রিয়ায় গঠিত শব্দটি হলো যৌগিক শব্দ। তবে দুয়ের অধিক শব্দ মিলেও যৌগিক শব্দ গঠিত হতে পারে এবং যৌগিক শব্দ সীমিত অর্থে কেবল 'শব্দ' নয়, কখনো বাক্যে একটি বর্গের ন্যায় ভূমিকা পালন করে। বাংলা ভাষার প্রথাগত ব্যাকরণ গ্রন্থসমূহে বর্ণিত 'সমাস'ই হলো যৌগিকীকরণ। প্রথাগত ব্যাকরণগ্রন্থে উপস্থাপিত সমাসের বর্ণনা সংস্কৃত ব্যাকরণের 'সমাস' দ্বারা অনুপ্রাণিত এবং তৎসম শ্রেণিনামের বাহুল্যে ভারাক্রান্ত। বস্তুত যৌগিকীকরণ শব্দগঠনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কারণ শব্দগঠনের অন্যান্য প্রক্রিয়াসমূহের মধ্যে যৌগিকীকরণ সবচেয়ে সৃজনশীল একটি ক্ষেত্র। আর তাই 'যৌগিকীকরণ" আধুনিক ভাষাবৈজ্ঞানিক তত্ত্বের দ্বারা বিশ্লেষণের দাবিদার। এ দৃষ্টিকোণ থেকে রূপতত্ত্বের অন্যতম প্রধান ধারা অখণ্ড রূপতত্ত্বের (Whole Word Morphology ) মডেলের সাহায্যে বাংলা যৌগিক শব্দের সংগঠন বিশ্লেষণই বর্তমান প্রবন্ধের উপজীব্য। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2018-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলা যৌগিক শব্দের রূপনির্মাণ কৌশল . (2018). সাহিত্য পত্রিকা, 55(2), ১৩৭-১৫২. https://doi.org/10.62328/sp.v55i2.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%