বাংলা গদ্যের বিবর্তন
Abstract
বাংলা ভাষা ও সাহিত্য আজ আর পুরাণ-পাঁচালী ও মঙ্গল কাব্য এবং পুঁথি সাহিত্যের যুগে নেই। ভৌগোলিক সীমাকে ডিঙিয়ে তা’ বৈশ্বিক চিন্তা ও ধ্যান-ধারণায় ভাস্বর এবং মানব-মনের চিরন্তন বাণী হয়ে বিশ্বের দরবারে গর্ব ও গৌরবের আসনে মহিমান্বিত। কিন্তু এরই মধ্যে বাংলা গদ্য-ভাষাকে যে কতোবার বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে এখানে তাই আলোচনা করা হবে। বিজাতি ও বিভাষীর আক্রমণে বাঙালীই শুধু রক্ত সংকর হয়নি—বাংলার সংস্কৃতি এবং বাংলা গদ্যের বিপর্যয় ঘটেছে। এখানে উল্লেখযোগ্য যে, বিজাতির আক্রমণ ও সাংস্কৃতিক সংঘাতের প্রবল স্রোতে আমাদের সংস্কৃতি যেমন স্বকীয়তা ও স্বাতন্ত্র্য না হারিয়ে বিজাতির যা ভালো তা আত্মস্থ করে খাদ্ধ হয়েছে—তেমনি বাংলা-গদ্য ও বারবার বিপর্যয়ের সম্মুখীন হয়েও স্বকীয়তা হারায়নি বরং বিজাতির শব্দ-সম্পদ ও ভাবৈশ্বর্যকে আপনার মধ্যে গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে—সমস্ত বাধার আল ও প্রতিকূলতাকে ডিঙিয়ে এর গতিপথকে আরো প্রশস্ত ও উজ্জ্বল করেছে। অথচ বাংলা গদ্যের এ বিপর্যয় ও বিবর্তনের দিকে তাকালে আজ আমরা বিস্মিত হই। বিদেশী ও সংস্কৃত পণ্ডিতদের বাংলা-গদ্য বাংলা ভাষার হৃদয় ও প্রাণ-প্রবাহ হতে স্বাভাবিক ও স্বতস্ফূর্ত ধারায় উৎসারিত হয়নি। প্রথমে বাঙালীর হাতে গড়ে উঠা বাংলা গদ্যের মৌল ভিত্তিকে অস্বীকার করে জোর করে গড়ে তোলা মৌলভিত্তি-বিচ্যুত এক কৃত্রিম গদ্য রীতিই শিল্পরূপ পেয়েছে যার প্রভাব হতে আজকের পরিণত গদ্যও বিমুক্ত নয়৷
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1990 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.