চাকমা ভাষার কথা
Abstract
চাকমারা বর্তমানে বাংলাদেশের পূর্ব সীমান্তে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম জেলা তিনটি জেলায় রূপান্তরিত হয়েছে। জেলা তিনটি বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি। বর্তমানে এখানেই চাকমাদের বসবাস। চাকমাদের আদি বাসস্থান কোথায় ছিল এ সম্পর্কে গবেষক ও পণ্ডিতমহলে মতদ্বৈধতা রয়েছে। কেউ কেউ বলেন, এরা বিহারের (বর্তমান ভারত) চম্পক নগরের অধিবাসী ছিল। এক হাজার কিংবা পাঁচ ছয়শো কিংবা সাতশ বছর আগে বিজয়কুমার নামে জনৈক চাকমা রাজকুমার চট্টগ্রাম-আরাকান ও বর্মা জয় করার জন্য এক অভিযান পরিচালনা করেন। যতদূর মনে হয় এই রাজকুমার-ঐ সব অঞ্চলের কিয়দংশ জয় করেছিলেন এবং তারপর থেকে চাকমারা আরাকান ও বর্মায় বসবাস আরম্ভ করে। বর্মায় বসবাস কালে বর্মীরা এদেরকে 'চাক-চেক' বা ‘চাং মেং’ এই নামে অভিহিত করতো। কিছুকাল পরে তারা বর্মা থেকে পালিয়ে আসে। অবশ্য তাদের এই পলায়নের কারণ সঠিক ভাবে জানা যায় না। পরিশেষে তারা আরাকান সংলগ্ন পার্বত্য চট্টগ্রাম জেলার দুর্ভেদ্য অঞ্চলে বসতি স্থাপন করে। আরা সূত্র থেকে জানা যায় যে তারা প্রথমতঃ উত্তর-ভারত এবং ব্রহ্মপুত্র নদের উপত্যকায় বসবাস করতো। নৃতাত্ত্বিক অনুসন্ধান থেকেও বলা যায় যে এরা ‘মঙ্গোলিয়ান' অথবা তিব্বতী-বর্মী। নৃতাত্ত্বিক আলোচনায় মানুষের মাথার আকার একটি সূচক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। একে বলা হয়—শির-সূচক সংখ্যা বা Cephalic Index. মাথার দীর্ঘতার সামনে থেকে পেছন পর্যন্ত তুলনায় চওড়ার দিকের মাপের শততমাংশিক অনুপাতই হলো Cephalic Index.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1989 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.