সাহিত্য পত্রিকা-র তেত্রিশ বৎসর

DOI: https://doi.org/10.62328/sp.v33i3.7
Crossmark

Authors

Abstract

সাহিত্য পত্রিকার প্রথম বর্ষ, প্রথম সংখ্যা : বর্ষা ১৩৬৪ প্রকাশের পর পঁচিশ বৎসর অতিক্রান্ত হলে পঞ্চবিংশ বর্ষ : দ্বিতীয় সংখ্যা বর্ষা ১৩৮৯ ‘পঁচিশ বৎসর পূর্তি সংখ্যা' হিসেবে প্রকাশিত হয়। ঐ সংখ্যায় সাহিত্য পত্রিকার একটি সংক্ষিপ্ত ইতিহাস আমি সংকলন করি ‘সাহিত্য পত্রিকার পঁচিশ বৎসর' শিরোনামে। বর্তমান সংখ্যায় সাহিত্য পত্রিকা প্রকাশের তেত্রিশ বৎসর পূর্ণ হল। এক অর্থে এই বর্ষপূর্তি গুরুত্বপূর্ণ। ১৯৭৫-৭৮, এই তিন শিক্ষাবর্ষে সাহিত্য পত্রিকার ঊনবিংশ, বিংশ ও একবিংশ বর্ষের কোন সংখ্যা নানা কারণে প্রকাশিত না হওয়ায় ১৯৭৮ সালে আমাকে এই পত্রিকার সম্পাদক মনোনীত করা হয়। ঐ সময়, আমার প্রস্তাব অনুসারে এবং তৎকালীন উপাচার্য প্রফেসর ফজলুল হালিম চৌধুরীর আগ্রহে, এই পত্রিকা প্রকাশের যাবতীয় ব্যয়-ভার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করে এবং তখন থেকেই সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসে মুদ্রণ শুরু হয়। এই ব্যবস্থাপনায় পত্রিকা প্রকাশকে তখন ‘নবপর্যায়' বলে চিহ্নিত করা হয় । দ্বাবিংশ বর্ষ : প্রথম সংখ্যা, শীত ১৩৮৫ প্রকাশিত হয় ১৯৭৮- ৭৯ শিক্ষাবর্ষের প্রথম সংখ্যা হিসেবে। ঐ শিক্ষাবর্মসহ ছয় বৎসর প্রতি শিক্ষাবর্ষে দু'টি সংখ্যা প্রকাশিত হয় । ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে পত্রিকার আকার পরিবর্তন করা হয় (ডিমাই ঔ সাইজ ) এবং প্রতি বর্ষে তিনটি সংখ্যা প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমান সংখ্যায় বৎসরে তিনটি সংখ্যা প্রকাশেরও ছয় বৎসর পূর্ণ হল। বর্তমান সংখ্যা প্রকাশের মাধ্যমে সাহিত্য পত্রিকার ‘নবপর্যায়ে'র বার বৎসর পূর্ণ হল।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1990-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সাহিত্য পত্রিকা-র তেত্রিশ বৎসর. (1990). সাহিত্য পত্রিকা, 33(3), 177-224. https://doi.org/10.62328/sp.v33i3.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%