রবীন্দ্রনাথের নীতিকাব্য : কণিকা

DOI: https://doi.org/10.62328/sp.v55i2.6
Crossmark

Authors

Abstract

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম শতধারায় প্রবাহিত। গীতিকবি হিসেবে তাঁর শ্রেষ্ঠত্ব বিশ্ববাসীর স্বীকৃতিধন্য। গীতিকবিতার নানা প্রকরণের সাক্ষাৎ তাঁর কাব্যধারায় সুলভ। প্রকরণগত দিক থেকে কণিকা রবীন্দ্র-কাব্যধারায় একটি ব্যতিক্রমী সৃষ্টি। আঙ্গিকগত বিশিষ্টতা একে স্বাতন্ত্র্য দান করেছে। কণিকার দুই, চার, হয় পংক্তির কবিতাগুলোতে কবি অল্পকথায় উপমা, রূপক, সংকেতে তুলে ধরতে চেয়েছেন জগত-জীবন সম্পর্কিত তাঁর অভিজ্ঞতা, উপলব্ধি। কবিতাগুলোর গাঠনিক ও বিষয়বস্তুগত দিক বিবেচনা করে আমরা কণিকাকে নীতিকাব্য বলতে চেয়েছি। বর্তমান আলোচনায় নীতিকবিতার রূপ ও বিষয়গত দিক আলোচনা করে কণিকার কবিতাগুলোর সঙ্গে এসবের সাদৃশ্য নির্ণয়ের চেষ্টা করা হয়েছে। কণিকা কাব্যের বিষয়, ভঙ্গি এবং ভাবগত অভিব্যক্তি বিবেচনা করে আমরা এর কবিতাসমূহকে কতগুলো শ্রেণি-উপশ্রেণিতে বিন্যস্ত করেছি। জগৎ-জীবন, সমাজ, লোকচারিত্র্য ও সাহিত্য এ চারটি বিষয়ে কণিকার কবিতাগুলোতে কবির যেসব উপলব্ধি রূপ পেয়েছে তার অনুসন্ধানই আমাদের লক্ষ্য।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

2018-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্রনাথের নীতিকাব্য : কণিকা . (2018). সাহিত্য পত্রিকা, 55(2), ১২৩-১৩৬. https://doi.org/10.62328/sp.v55i2.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%