বেগম রোকেয়া : মাসিক মহিলা ও অন্যান্য প্রসঙ্গ
Abstract
বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন (১৮৮০-১৯৩২) সম্পর্কিত তথ্য ও সাহিত্যকর্মের আকর গ্রন্থ হিসেবে আবদুল কাদির (১৯০৬-৮৪) সম্পাদিত ও বাংলা একাডেমী প্রকাশিত (১৯৭৩) রোকেয়া রচনাবলীর গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু এই সম্পাদিত গ্রন্থে বেগম রোকেয়ার কিছু প্রাসঙ্গিক তথ্য ও রচনা অন্তর্ভুক্ত হয়নি। অধিকন্তু অন্যকোন লেখকও এবিষয়ে আলোকপাত করেছেন বলে জানা যায় না। এই অনুল্লেখ্য তথ্যের মধ্যে 'মাসিক মহিলা' পত্রিকায় প্রকাশিত বেগম রোকেয়াকে নিয়ে তীব্র বাদানুবাদ ও ঐ একই পত্রিকায় বেগম রোকেয়ার তিনটি প্রবন্ধ 'অলঙ্কার না Badge of Slavery?', ‘অৰ্দ্ধাঙ্গী' ও ‘সুগৃহিণী' এবং ‘স্বার্থপরতা' শীর্ষক একটি নাতিবৃহৎ কবিতা উল্লেখযোগ্য । এছাড়াও ‘মাসিক নবনূরে’ প্রকাশিত ‘আশা-জ্যোতিঃ” শীর্ষক প্রবন্ধটিও রোকেয়া রচনাবলীতে স্থান পায়নি। যদিও, “মাসিক নবনূর' পত্রিকায় প্রকাশিত প্রবন্ধটির নাম ও পত্রিকার সংখ্যা রোকেয়া রচনাবলীর ‘সম্পাদকের নিবেদন' অংশে উল্লেখ করা হয়েছে (৭/খ, ২/ক)। উল্লিখিত তাৎপর্যে বক্ষ্যমান প্রবন্ধে 'মাসিক মহিলা' পত্রিকায় স্থানপ্রাপ্ত বেগম রোকেয়ার সাহিত্যকর্ম ও বাদানুবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে । দুই কলকাতার ‘সাধারণ ব্রাহ্ম সমাজ' প্রকাশিত ও ভাই গিরিশচন্দ্র সেন (জ. ১৮৩৫ ? মৃ. ১৯১০) সম্পাদিত 'মাসিক মহিলা' (প্ৰথম প্ৰকাশ জুলাই ১৮৯৫) পত্রিকায় ১৯০৩ সালের মে, জুন ও জুলাই বা ১৩১০ সনের বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় 'অলঙ্কার না Badge of Slavery ?" (৮/ক) শীর্ষক প্রবন্ধ।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1990 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.