আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, প্রগতি লেখক সঙ্ঘ এবং রবীন্দ্রনাথ
Abstract
বিশ্ব-নাগরিক রবীন্দ্রনাথ ঠাকুর এক মহান মানবতাবাদী সাহিত্যিক ; দীর্ঘ আশি বছরের অবিরল সাধনায় তিনি উচ্চারণ করেছেন মানবমুক্তির মাঙ্গলিক বাণী। রবীন্দ্রনাথের সামূহিক জীবনার্থ, জগৎ-ভাবনা এবং সাহিত্য-সৃষ্টির ধারা অনুসরণ ও অনুধাবন করলে দেখা যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত অন্যায়-অত্যাচার-আগ্রাসন এবং মানবসত্তার অবমাননার বিরুদ্ধে তিনি ছিলেন সতত-প্রতিবাদী এক অতন্ত্র সৈনিক। জন্মগত উচ্চ-আভিজাত্য, ঠাকুরবাড়ির গৌরবিত জীবনাচার, ব্রাহ্মধর্মদর্শন, ঔপনিষদীয় প্রতীতি এবং পাশ্চাত্য চিন্তাস্রোত অঙ্গীকৃত করেই রবীন্দ্রনাথ নিরন্তর রূপান্তরিত হয়েছেন এবং শেষ পর্যন্ত সুস্থিত হয়েছেন প্রগতিশীল সমাজচেতনা ও বিশ্ব-মানবমুক্তির সর্বজনীন দার্শনিক প্রত্যয়ে। তাই দেখতে পাই, ব্যুয়র যুদ্ধ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যপর্যায় পর্যন্ত, যখনি বিশ্ব মানবসমাজের কোন অংশ অত্যাচারী শাসকের হিংস্র আগ্রাসনের শিকার, যখনি পৃথি- বীর কোন প্রত্যন্ত অঞ্চলে শান্তি বিঘ্নিত, বিশ্বমানবিকতার অপ্রতিম-প্রতিনিধি নিয়ত-জাগর রবীন্দ্রনাথ তখনি প্রতিবাদে মুখর, দ্রোহিতায় শাণিত৷ এ-কথা অনস্বীকার্য যে, রবীন্দ্রনাথ দীঘ আশি বছরের জীবনবৃত্তে বিচিত্র চিন্তা, বিপ্রতীপ মূল্যাশ্রয়ী আদর্শ এবং বহুভুজ দার্শনিক প্রত্যয়ে অবিরল বিচরণ করলেও, তাঁর সকল চিন্তা ও কর্মের কেন্দ্রস্থ প্রাণশক্তি ছিল মানবকল্যাণদর্শন। রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তার দার্শনিক ভিত্তি ছিল কুম-রূপান্তরশীল এবং বিসর্পিল; তাঁর প্রাতিস্বিক প্রতিভা ছিল সংরক্ত সময় এবং সংক্ষোভময় সমকালের অনুযাত্রী।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1990 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.