বুদ্ধদেব বসুর কবিতায় পুরাণের ব্যবহার

DOI: https://doi.org/10.62328/sp.v33i3.2
Crossmark

Authors

Abstract

একক মানবসত্তা তার অন্ত গূঢ় মর্মমূলে শুধু নিজস্ব স্মৃতি-অভিজ্ঞতা এবং সমকালীন বিশ্ব-পরিশ্রুত অভিজ্ঞান বহন করে না, নিজের জীবকোষে বহন করে নৃ-তাত্ত্বিক অভিজ্ঞান৷ মিথ তার নৃতাত্ত্বিক অভিজ্ঞানেরই অংশ। এ জন্যেই মিথের প্রতি সৃষ্টিশীল ব্যক্তি স্বভাবতই আকর্ষণ বোধ করেন । তাছাড়া, প্রকাশমাধ্যম হিসাবে সাহিত্যে মিথ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সৃষ্টিক্ষম প্রতিভার সামসময়িক জীবনচেতনা শাশ্বত মিথ-অভিজ্ঞানের সংগে সমন্বিত হয়ে সাহিত্যে তৃতীয় মাত্রার সংযোজন ঘটায়। ব্যক্তি-অভিজ্ঞতা ও পুরাণ-অভিজ্ঞানের সংযোজন-সমন্বয়ে সাহিত্য পায় শাশ্বত কাল মাত্রা ৷ আধুনিক সাহিত্যে মিথ প্রয়োগের প্রবণতা বিংশ শতাব্দীতে উল্লেখযোগ্যরূপে বেড়েছে। পৌরাণিক কাহিনী অভিজ্ঞান এ শতাব্দীর শ্রেষ্ঠ সাহিত্যকর্মীদের হাতে রূপকায়িত হয়েছে এবং তাঁদের সাম - সময়িক জীবনচেতনার সংগে সমন্বিত হয়ে জন্ম দিয়েছে কালজয়ী শাশ্বত সাহিত্যের। একালের প্রতীচ্য সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভূরা, টি. এস. এলিয়ট, এজরা পাউন্ড, জেমস জয়েস, টমাস মান, ফ্রান্‌জ কাফকা, যুগসত্যের প্রকাশ করেছেন মিথ-কাহিনীর আবরণে। পুরাণ-কাহিনী মানব চেতনায় বদ্ধমূল। চেতনাধৃত এই নৃতাত্ত্বিক অভিজ্ঞান সাহিত্যের সংগে সমন্বিত ক'রে সৃষ্টিশীল মানব-প্রতিভ। সাহিত্যকে চিরন্তনের সংগে যুক্ত করেছে। আধুনিক যুগ ও জীবন-পরিপ্রেক্ষিতের সংগে ওডেসির পুরাণকাহিনীর সমান্তরাল ব্যবহার ক'রে জেমস জয়েস তাঁর বিখ্যাত উপন্যাস 'ULYSSES'-এ এ যুগের জীবনভাষ্য রচনা করেছেন। মিথের ভাবকল্প ও প্রকরণকরা সমৃদ্ধ করেছে আধুনিক সাহিত্যকে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1990-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বুদ্ধদেব বসুর কবিতায় পুরাণের ব্যবহার. (1990). সাহিত্য পত্রিকা, 33(3), 19-42. https://doi.org/10.62328/sp.v33i3.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%