ক্লোদ মনে
Abstract
ফরাসী ইমপ্রেশানিস্ট শিল্পীকুলের মধ্যে ক্লোদ মনের অবস্থান কেন্দ্রীয়। রূপবাদ বা ইমপ্রেশানিজম তার উজ্জ্বল বর্ণবিভার বৈচিত্র্য নিয়ে মনের চিত্রকর্মে সগৌরবে উপস্থিত৷ রুশ শিল্পকলাবিদ নীনা কালিটিনার ভাষায় : “গোটা ইমপ্রেশানিস্ট আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলো মনের শিল্পকর্ম। শিল্পী নিজে বলেছেন, “আমি সব সময়ই একজন ইমপ্রেশানিস্ট, এবং আমি তাই হতে চাই সর্বদা।” মার্কিন চিত্রকলাবিদ ডায়ানা কেলভারও তাঁর রুশ সতীর্থের মতো বলেছেন, Claude Monet was the Purest—indeed the quintessential Impressionist”. খোলা আকাশের নিচে প্রকৃতির অনাবিল সৌন্দর্যকে বন্ধনমুক্ত আলো-হাওয়ার পরিবেশে, বিশেষভাবে সূর্যালোকের চঞ্চল দ্যুতিময়তার মধ্যে, মনে আশ্চর্য সজীবতার সঙ্গে তাঁর অজস্র ক্যানভাসে তুলে এনেছেন। রদ্যার উক্তি মনে পড়ে— “ গ্রামাঞ্চলে, সমুদ্রতীরে, সুদূর দিগন্ত, কম্পমান পত্র-পল্লবগুচ্ছ আর তরঙ্গমালার নিরন্তর ফিসফিসানির সামনে দাঁড়িয়ে : “আঃ, কি অপরূপ এইসব—এই হল মনে।”
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1990 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.