আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামায় লোকজ উপাদান

DOI: https://doi.org/10.62328/sp.v55i2.5
Crossmark

Authors

Abstract

কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের (১৯৪৩-১৯৯৭) প্রভাববিস্তারী লেখনীর সঙ্গে শুধু সংবেদনশীল, পরিশ্রমী পাঠকেরই নিবিড় যোগাযোগ গড়ে ওঠা স্বাভাবিক। তিনি গতানুগতিক, প্রচলিত বিষয়কে বরাবর এড়িয়ে চলেন। তাঁর লেখায় গৃহীত হয় বাঙালি জাতির আত্মপরিচয়, স্বাজাত্যবোধ, সার্বভৌমত্ব রক্ষার লড়াই, ইতিহাসের বাঁক পরিবর্তনকারী ক্রান্তিকালীন রাজনৈতিক ঘটনাসমূহ ও এর সমন্বিত অভিঘাত, লোকজীবন, মধ্যবিত্ত সমাজের অকৃত্রিম উন্মোচন, মানবমনস্তত্ত্বের গহীন-বিসর্পিল গোলকধাঁধাসদৃশ অন্তর্দেশকে আবিষ্কার প্রভৃতি বিচিত্র প্রসঙ্গ। এরই ধারাবাহিকতায় খোয়াবনামার অন্তরঙ্গ পাঠগ্রহণসূত্রে আমরা বুঝে উঠতে পারি, এটি প্রকৃতপক্ষে বাংলার নিম্নবিত্ত গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর অব্যক্ত কথকতার শিল্পরূপ। মহাকাব্যিক পরিসরে ইতিহাস-রাজনীতি-সমাজ ও লোকসংস্কৃতি এতে প্রাতিস্বিক মর্যাদায় উন্নীত হয়েছে। পূর্বপুরুষের ঐতিহ্যসম্পৃক্ত বগুড়া ও এতদঞ্চলের গ্রামীণ পটভূমিসংলগ্ন কায়িক শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম ও জীবনবাস্তবতা, তাদের অন্তর্গত ভাবনা-আবেগ-সংবেদনশীলতা ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি গভীর অনুরাগ এ উপন্যাসের আদ্যন্ত বাঙ্ময় রূপ পেয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2018-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামায় লোকজ উপাদান . (2018). সাহিত্য পত্রিকা, 55(2), ৮৩-১২২. https://doi.org/10.62328/sp.v55i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%