শহীদ কাদরীর কবিসত্তা : বিচ্ছিন্নতা ও নৈঃসঙ্গ্যবোধ
Abstract
শহীদ কাদরী (১৯৪২-২০১৬) পঞ্চাশের দশকের শক্তিমান কবি। পরিমিত শব্দব্যবহার, জীবন-উপলব্ধির গভীরতা এবং প্রকাশভঙ্গির স্বতঃস্ফূর্ততায় তাঁর কবিতা অনন্য। ব্যক্তিজীবনের সমস্যা-সঙ্কট এবং সমকালীন যুগ-জীবনের জটিলতায় তিনি বিচ্ছিন্নতা ও নৈঃসঙ্গ্যবোধে আক্রান্ত হয়েছিলেন। তাঁর কবিতার বিষয় ও প্রকরণে এর প্রবল প্রকাশ পরিদৃষ্ট হয়। এই কবির প্রেমভাবনা, প্রকৃতিচেতনা, সমাজ ও সমকাল- মনস্কতা সবকিছুর মধ্যেই হতাশা, ক্লান্তি, নৈরাশ্য, বিষাদ, বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতার প্রকাশ ঘটেছে। বর্তমান প্রবন্ধে সুনির্দিষ্ট গবেষণা-পদ্ধতির আলোকে শহীদ কাদরীর কবিসত্তায় বিধৃত বিচ্ছিন্নতা ও নৈঃসঙ্গ্যবোধ সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2018 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.