বাংলাদেশের নাট্যচর্চা ও নাটকের ধারা
Abstract
বাংলা নাটক ও নাট্যচর্চার উৎসকেন্দ্র কলকাতা। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকেই কলকাতাকেন্দ্রিক নাট্যচর্চার সূত্রপাত। ঢাকা তথা পূর্ববাংলায় নাটক রচনা ও নাট্যচর্চার প্রয়াস পরিলক্ষিত হয় উনিশ শতকের মধ্যভাগ থেকে। 'পূর্ববঙ্গ রঙ্গভূমি' (১২৭২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠার পর থেকে এ-অঞ্চলে ব্যাপকভাবে নাট্যচর্চা শুরু হয়। ঢাকা শহরের সীমানা ছাড়িয়ে নাটক অতি দ্রুত পূর্ববাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। দেশ-বিভাগের পর পূর্ববাংলায় সংস্কৃতির অন্যান্য মাধ্যমের মতো নাটক ও নাট্যচর্চায়ও আসে নবতর মাত্রা। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ববাংলাকেন্দ্রিক মুসলিম মধ্যবিত্তশ্রেণীর ধ্যান-ধারণার প্রত্যক্ষ-প্রভাবে এ-অঞ্চলের নাটক ও নাট্যচর্চায় সঞ্চারিত হয় নতুন বেগ। শতাব্দীকাল ধরে পূর্ববাংলায় নাট্যচর্চা ও নাট্য-সাহিত্যের ক্রমবিকাশ-সংক্রান্ত কোন গবেষণাকর্ম ইতঃপূর্বে আমরা লক্ষ করিনি। বিচ্ছিন্ন কিছু প্রবন্ধ, বিশেষ প্রবণতা নিয়ে রচিত কতিপয় গ্রন্থে এ-বিষয়ে কিছু তথ্য থাকলেও তাতে পূর্ণাঙ্গ কোন ধারণা পাওয়া যায় না। বাংলাদেশের নাট্যচর্চা ও নাটকের ইতিহাস-বিষয়ক পূর্ণাঙ্গ বিবেচনা নির্মাণের ক্ষেত্রে, এই অসম্পূর্ণতার পটভূমিতে, ডক্টর সুকুমার বিশ্বাস পালন করেছেন পথিকৃতের ভূমিকা। তাঁর 'বাংলাদেশের নাট্যচর্চা ও নাটকের ধারা' শীর্ষক সুবৃহৎ গবেষণা-গ্রন্থটি বাংলাদেশের গবেষণাসাহিত্যের ধারায় একটি বিশিষ্ট সংযোজন। ডক্টর সুকুমার বিশ্বাস তাঁর গবেষণার বিষয়বস্তু হিসেবে নির্বাচন করেছেন ১৯৪৭ থেকে ১৯৭১ কালপর্বের বাংলাদেশের নাটক ও নাট্যচর্চার ইতিহাস। কিন্তু পটভূমি ও পরিপ্রেক্ষিত হিসেবে তিনি সাতচল্লিশ-পূর্ব পূর্ববাংলায় নাট্যচর্চার একটা সংক্ষিপ্ত রূপরেখা নির্মাণ করেছেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1991 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.