মনসামঙ্গল কাব্য : চাঁদ সদাগরের শ্রেণী-চরিত্র

DOI: https://doi.org/10.62328/sp.v34i2.8
Crossmark

Authors

Abstract

মানব-ইতিহাসের ক্রমবিকাশের ধারা পর্যালোচনা করলে এ সত্যটি মেনে নিতে হয় যে, সমাজ ও সভ্যতার আজকের অগ্রগতির পেছনে রয়েছে এক বিরাট ইতিহাস। সমাজবিশ্লেষকেরা একে শ্রেণী-সংগ্রামের ইতিহাস অভিধায় চিহ্নিত করেছেন: 'আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস শ্রেণী-সংগ্রামের ইতিহাস।’—এ মন্তব্যকে যথার্থ মনে করলে বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশের ধারণাকেও এর সঙ্গে অভিন্ন বলেই ধরে নেওয়া যায়। কিন্তু ঠিক কোন সময়টা থেকে বাংলাদেশে মানব-ইতিহাস তথা লোকবসতির শুরু তা এখনো অজ্ঞাতই রয়ে গেছে। সুতরাং এ সম্পর্কে আগ্রহী সমাজ গবেষকের প্রশ্নের শেষ নেই: 'বাংলাদেশের ইতিহাসে কোথায় কেমন করে লুকিয়ে আছে সেই অনিবার্য শ্রেণী সংগ্রাম ইতিহাসকে যা সামনে ঠেলে নিয়ে যায়? সমাজে-রাষ্ট্রে-সংস্কৃতিতে যা দুরপনের ছাপ ফেলে ?’২ অবশ্য ধরে নেওয়া যায় দুনিয়ার সকল সমাজের যে ধারা, বাংলাদেশের সমাজবিকাশের ধারা তার ব্যতিক্রম নয়, বরং এ সমাজে শ্রেণী-দ্বান্দ্বিক জীবনের এক অনিবার্য বিকাশ ঘটেছিল, যার ছাপ রয়ে গেছে তার সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্যকলা ইত্যাদিতে। বলাবাহুল্য, এসব সূত্র প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই এ পর্যন্ত আবিষ্কৃত তথ্য-চিহ্ন, প্রাচীন গ্রন্থাদি ও অন্যান্য সূত্রে যতোটুকু সাক্ষ্য পাওয়া যায়, তাতে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি বিশ্লেষণ করা অত্যন্ত দুরূহ। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1991-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মনসামঙ্গল কাব্য : চাঁদ সদাগরের শ্রেণী-চরিত্র. (1991). সাহিত্য পত্রিকা, 34(2), 183-214. https://doi.org/10.62328/sp.v34i2.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%