দুটি উপন্যাস: প্রসঙ্গ বিপ্লব
Abstract
১৯১৪ সাল থেকে ১৯৩৯ সাল, অর্থাৎ এক বিশ্বযুদ্ধ থেকে অন্য বিশ্বযুদ্ধ পর্যন্ত সময় উপমহাদেশের এক যুগান্তকারী কালপরিসর। আর তা যেমন রাজনৈতিক
কারণে, তেমনি অর্থনৈতিক কারণে। উপনিবেশ-শৃঙ্খলিত ভারত উপমহাদেশ তখন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রত্যক্ষ-পরোক্ষ যুগধর্মশাসিত
গণমানসে এবং সাহিত্যে। প্রথম বিশ্বযুদ্ধে,ইংল্যান্ডের সংকটলগ্নে ভারতবর্ষ ব্রিটেনকে সহযোগিতা দান করেছিল। কিন্তু বিনিময়ে পেয়েছিল— স্বরাজপ্রদানের অঙ্গীকার ভঙ্গ (১৯১৮), মন্টেগু-চেমসফোর্ড সংস্কার পরিকল্পনা (১৯১৯), দমননীতিমূলক রাউলাট আইন (১৯১৯), জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ড (১৯১৯)। এ-ঘটনাবলীর ধারাবাহিকতায় নিঃসন্দেহে প্রতিক্রিয়া ঘটেছিল দেশবাসীর। গান্ধীজীর নেতৃত্বের ধ্বজাতলে দাঁড়িয়ে তাই সঞ্জীবিত বৈপ্লবিক চেতনা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল অসহযোগ আন্দোলনে (১৯২০)। অবশ্য এ-আন্দোলন নানা কারণে এককভাবে সংঘটিত না হয়ে অহিংস ও সহিংস—এ দু'টি ধারায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল স্বল্পসময়ের মধ্যেই। চৌরিচৌরায় থানা আক্রমণ (১৯২২), প্রিন্স অব ওয়েসের ভারত আগমনের দিনে বোম্বাইয়ে সশস্ত্র গণঅভ্যুত্থান, মোপলাদের বিদ্রোহ, বাংলায় ও যুক্তপ্রদেশে সশস্ত্র কৃষকবিদ্রোহ প্রভৃতি১ এর সাক্ষী। দেশ যখন এমনি পরিস্থিতির জোয়ারে প্রতিবাদ-তরঙ্গিত, রবীন্দ্রনাথ (১৮৬১-১৯৪১) তখন বিশ্ববন্দিত এক প্রবাদপুরুষ, অনন্যসাধারণ শিল্পব্যক্তিত্ব। তাঁর শিল্পকৃতিত্বের অসামান্য নমুনা সাহিত্যের বিচিত্ররাজ্যে তখন ব্যাপকবিস্তৃত। দেশব্যাপী এমনকি গোটা বিশ্বপ্লাবী এই ভাঙাগড়ার প্রভাব এবং এই প্রভাবজনিত আলোড়ন বিভিন্ন পর্যায়ের রচনার মত তাঁর
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1991 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.