কম্পিউটেশনাল ভাষাবিজ্ঞানের ভূমিকা

DOI: https://doi.org/10.62328/sp.v40i3.10.1
Crossmark

Authors

Abstract

পৃথিবীর মানবীয় ভাষাসমূহের চারটি ভাষিক স্তর যথা-ধ্বনি, রূপ, বাক্য ও অর্থের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের উপর ভিত্তি করেই মানববিদ্যারূপে গড়ে উঠেছে ভাষাবিজ্ঞান। কারণ ভাষাবিজ্ঞানের এই বিকাশ প্রতিটি দেশেই দেশীয় ভাষা এবং সাহিত্যকে কেন্দ্র করে পূর্ণতা পেয়েছে। পরবর্তীকালে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান অথবা মনোবিজ্ঞান ভাষাকে গুরুত্বপূর্ণ প্রপঞ্চ গণ্য করে সংশ্লিষ্ট দৃষ্টিকোণ থেকে ভাষাচর্চায় এগিয়ে আসে। এভাবে ভাষা গবেষণায়, ভাষার বিভিন্ন উপাত্ত বর্ণনায় সামাজিক বিজ্ঞানের রীতি ও পদ্ধতির প্রয়োগ হওয়ার ফলে কালক্রমে ভাষাবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের বিষয়ে পরিণত হয় এবং ভাষাবিজ্ঞানে বহুতর ‘সহ-শাখা’র জন্মলাভ করে। আবার বিশুদ্ধ বিজ্ঞান তথা প্রযুক্তি বর্তমান বিশ্বে একটি সর্বতোমুখী শাস্ত্র। ফলে সামাজিক বিজ্ঞান বা মানববিদ্যার বিষয় হিসেবে ভাষাবিজ্ঞানের নিজস্ব অঙ্গনেও আজকাল বিশুদ্ধ বিজ্ঞানের অবাধ আনাগোনা। আর বিশুদ্ধ বিজ্ঞানের প্রযুক্তি নির্ভর গুরুত্বপূর্ণ শাস্ত্র (ফলিত) কম্পিউটার বিজ্ঞান এবং ভাষাবিজ্ঞানের সমন্বয়ে গড়ে উঠেছে ভাষাবিজ্ঞান অথবা কম্পিউটার বিজ্ঞানের সম্ভাবনাপূর্ণ সহ-শাস্ত্র কম্পিউটেশনাল ভাষাবিজ্ঞান।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1997-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কম্পিউটেশনাল ভাষাবিজ্ঞানের ভূমিকা. (1997). সাহিত্য পত্রিকা, 40(3), 193-204. https://doi.org/10.62328/sp.v40i3.10.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%