আহসান হাবীবের কবিতার শিল্পরূপ

DOI: https://doi.org/10.62328/sp.v34i3.10
Crossmark

Authors

Abstract

জীবনের অভিজ্ঞতা প্রকাশ করবার অবদমিত আকাঙক্ষা থেকেই শিল্পের সৃষ্টি। বস্তুঙ্গদৃদৃষ্ট অভিজ্ঞতার প্রকাশে এবং প্রয়োজন-চেতনায় একদিন যেমন মানুষ তার ভাষাকে নির্মাণ করেছিলো, ঠিক তেমনি মানুষ তার বস্তু-অভিজ্ঞতাশাসিত অনুভূতি এবং সংবেদনার নান্দনিক প্রকাশের মধ্য দিয়ে সূচনা করেছিলো শিল্প বিনির্মাণের ইতিহাস। শিল্পকৃতি কোনো অলৌকিক ব্যাপার নয়; মানবসমাজে অবস্থান ক'রেই একজনের ব্যক্তি-অনুভূতি ও সংবেদনার ব্যাপারটি যখন অপরাপর ব্যক্তি-মানুষের চেতনায় বিলোড়ন জাগাতে পারে, এমন কি অপরাপর ব্যক্তি-মানুষের আবেগ অনুভূতি ও সংবেদনাকে সচল করতে পারে, তখনই তা হয়ে ওঠে সর্বজনীন এবং দাবি করে শিল্পের মর্যাদা। মানুষের বিশ্বাত্মবোধের ব্যাপারটি সম্পূর্ণতই অভিজ্ঞতা, অনুভূতি ও সংবেদনার সূত্রে আবদ্ধ। সুতরাং শিল্প অনিবার্যভাবেই বিশ্বাত্মবোধের একটি পরিমার্জিত পরিশীলিত পরমসূক্ষ্ম সংস্করণ। কারণ পরিবেশ-অন্তর্গত অভিজ্ঞতা, কর্মচাঞ্চল্য, জীবিকার উপায়, বিশ্বাস ও আচরণকে মানুষ তার মহৎ জীবন থেকে পৃথক ক'রে দেখতে পারে না। শিল্প তাই জীবনের প্রয়োজনে সৃষ্ট মানুষের পরমসূক্ষ্ম বিশ্বাত্মবোধেরই নামান্তর, যেখানে চেতনার সংস্পর্শে অভিজ্ঞতা ও অনুভূতি এক বিচিত্রবর্ণিল অনিবার্যরূপ লাভ করে। মানুষের আদিমতম প্রবৃত্তির এক স্বাভাবিক ফলশ্রুতিতেই কাব্যশিল্পের নির্মাণ-প্রসঙ্গ পৃথিবীতে বিকাশলাভ করেছে। কিন্তু ভাষা আবিষ্কারের কাল পর্যন্ত কবিতার অস্তিত্ব মানবসমাজে ছিলো না। অর্থাৎ যেদিন মানুষ তার ভাষা আবিষ্কার করে, সেদিন থেকেই মানুষ স্বাভাবিক প্রবৃত্তিবশত তার চেতনা-পরিস্রুত চিন্তা-জগৎকে কাব্যসৃষ্টির এক বিশুদ্ধ প্রকল্পে নিয়োজিত করে। 

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1991-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আহসান হাবীবের কবিতার শিল্পরূপ. (1991). সাহিত্য পত্রিকা, 34(3), 181-227. https://doi.org/10.62328/sp.v34i3.10
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০