কবি জসীমউদ্দীন
Abstract
কবিতা হচ্ছে কবির মনের নিজস্ব সৃষ্টি এবং ব্যক্তিগত অনুভূতির বাঙ্ময় প্রকাশ। কল্পনার জগতে তিনি একান্ত রূপে একা হলেও কল্পনাজগৎ থেকে যে-সব উপমা, রূপক, চিত্রকল্প, উৎপ্রেক্ষা টেনে আনেন তা প্রকৃত রূপে প্রকাশ করতে কবিকে আশ্রয় নিতে হয় নিজস্ব পরিবেশ এবং পরিমণ্ডলের দিকে। কবি দেশ-কাল এবং সমাজবহির্ভূত নন বলেই দেশ-কালের সীমাকে অতিক্রম করতে পারেন না। সে কারণে দেশ-কাল সমাজচেতনা সীমিত ক্ষেত্রে হলেও কবির মানসপরিমণ্ডলে প্রতিফলন ঘটে প্রত্যক্ষ ভাবে অথবা পরোক্ষ ভাবে। জসীমউদ্দীনের বেলায়ও ঘটেছে ঠিক তাই। সমকালীন যুগ-জীবনের তরঙ্গদোলার প্রতিফলনের প্রকৃতি অন্য কবিদের থেকে জসীমউদ্দী-কাব্যে সম্পূর্ণ আলাদা। এর কারণ হিসেবে বলা যায় যে, জীবন বাস্তবতার প্রভাবই তাকে আধুনিক কবিদের থেকে আলাদা প্রকৃতির করেছিল। প্রথম মহাযুদ্ধোত্তর কালে মৌলবী, মোজাম্মেল হক (১৮৬০-১৯৩১) সম্পাদিত মোসলেম ভারত পত্রিকায় জসীমউদ্দীনের 'মিলন গান' নামে একটি কবিতা প্রকাশিত হয়। স্বাদেশিকতার স্পর্শে জাগ্রত কবি লিখেছিলেন—
আয় তবে আজ দাঁড়াই সবে
বীরের মত দেশের বুকে,
স্বাধীন করি দেশের মাটি
বন্দিনী যে, ছেলের দুঃখে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1991 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.